শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ-শাহরাস্তিতে বন্ধু সার্কেল ৯৫/৯৭ বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২১ পিএম
হাজীগঞ্জ-শাহরাস্তিতে বন্ধু সার্কেল ৯৫/৯৭ বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
হাজীগঞ্জ-শাহরাস্তিতে বন্ধু সার্কেল ৯৫/৯৭ উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার/রবিবার দিনব্যাপী হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় এ ত্রাণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন সংগঠনের উদ্যোক্তা খন্দকার মনিরুজ্জামানের সভাপত্বিতে সূচনা  বক্তব্য শেষে আগত সুবিধাভোগীদের মাঝে এ ত্রাণের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
তিনি বলেন, আমরা এ ত্রাণ কার্যক্রমে এগিয়ে এসেছি। সমাজের বিত্তবান যে কেউ চাইলে এই মানবিক কাণ্ডে এগিয়ে আসতে পারে।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রফেসর সেলিম পাটোয়ারী, সার্বিক তত্ত্বাবধানে ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন খোকন, প্রফেসর মাসুদ পাটোয়ারী, মোঃ সুমন, কুমিল্লার জান্নাতুল ফেরদাউস বিউটি, শামীম হোসেন, এডমিন প্যানেলের অন্যতম বন্ধু জহিরুল ইসলাম, এমরান হোসেন শাহনুর, সালাম, জে এইচ. টিপু, ইঞ্জিনিয়ার মোঃ ওমর ফারুক, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ তোফাজ্জল, মো. রফিকুল ইসলাম, ফারুক হোসেন, কামরুজ্জামান সুমন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital