শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি চিশতিয়া

ইসলামিয়া আলিম মাদ্রাসা’র অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষক ও কর্মচারীর অনাস্থা

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪৪ পিএম
ইসলামিয়া আলিম মাদ্রাসা’র অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষক ও কর্মচারীর অনাস্থা

অনিয়ম, দুর্নীতির অভিযোগে শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ বেলাল আহমেদের বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন ২২ জন শিক্ষক ও কর্চচারী। তারা অধ্যক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা ও অপসারণের দাবি করেন।

সোমবার (০৯ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ১৭ আগষ্ট উপজেলা প্রশাসন বরাবর একজন শুভাকাঙ্ক্ষী ও অভিভাবক সদস্য লিখিত অভিযোগ প্রদান করেন। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহি কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ আল শামীমকে দায়িত্ব প্রদান করেন।

অভিযোগে জানা যায়, উপজেলা প্রশাসন নিয়ন্ত্রিত হলেও এই প্রতিষ্ঠানে অধ্যক্ষ মোঃ বেলাল আহমেদ যেন শেষ কথা। নিয়োগ ও ভর্তি বাণিজ্য, রসিদ ছাড়াই অর্থ আদায়, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ইনক্রিমেন্ট কর্তনসহ অসংখ্য অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

২০১৫ সালে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে একের পর এক মনগড়া সিদ্ধান্ত, অদূরদর্শিতা ও নানা অনিয়মের কারণে দীর্ঘদিন ধরেই তিনি বিতর্কিত। এ নিয়ে সচেতন মহলে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

Model Hospital

শিক্ষকরা বলেন, আমাদের অধিকাংশ শিক্ষকই চান অধ্যক্ষ পদত্যাগ করুক। তিনি এ প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে নানান দুর্নীতি-অনিয়ম করে আসছেন। এতে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা অচিরেই অধ্যক্ষের পদত্যাগ অথবা অপসারণ চাই। তিনি বিগত সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের ম্যানেজ করে দিব্যি মনগড়া সিদ্ধান্তে প্রতিষ্ঠানটি চালিয়েছেন৷ তাকে বার বার হিসাব ও প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে বসার অনুরোধ করলেও তিনি তা তোয়াক্কা না করেই বীরদর্পে প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন শিক্ষকরা।

এ বিষয়ে অধ্যক্ষ বেলাল আহমেদ ফোন করা হলে তিনি ফোনটি ধরে নি। পরে তাকে এ বিষয়ে মেসেজ করা হলেও তিনি এ বিষয়ে কোন সদুত্তর প্রতিবেদককে দেন নি।

অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ আল শামীম বলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছ থেকে অধ্যক্ষের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital