শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি পৌরসভার জলাবদ্ধতা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পরিদর্শনে পৌর প্রশাসক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪৯ পিএম
শাহরাস্তি পৌরসভার জলাবদ্ধতা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পরিদর্শনে পৌর প্রশাসক

শাহরাস্তি পৌরসভার জলাবদ্ধতা এবং বর্জ্যব্যবস্থাপনার স্থানসহ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ঘুরে দেখলেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) মো: মুস্তাফিজুর রহমান।

বুধবার দুপুরে তিনি স্থানীয় জনপ্রতিনিধি গণমাধ্যম কর্মী সুশীল সমাজের ব্যক্তিবর্গদের নিয়ে পৌর শহরের ঠাকুর বাজারস্থ গরু বাজার সংলগ্ন পৌরসভার বর্জ্য ফেলার (ক্রয়কৃত স্থানটি ) পরিদর্শন করেন।

একই সময় ওই বাজারের কসাইখানা, জবাই খানা, মাংস বাজার, মেহের গোদা খালের দখলিও বিভিন্ন অংশের স্থান, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা পরিদর্শন করেন।

এ বিষয়ে পৌর প্রশাসক মো: মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, অত্র পৌরসভার পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন ও যথার্থভাবে না থাকায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। এতে পরিবেশ ও মানব স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। আমি আশা করছি অতি শীঘ্রই এই অবস্থার একটি বিহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Model Hospital

ওই সময় তিনি পশু (গরু) জবাই খানা ও মাংস মান নিয়ন্ত্রণে প্রক্রিয়া করণ একই স্থানে রাখার বিষয়ে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া পৌরসভার জলাবদ্ধতা নিরসনে প্রবাহমান বিভিন্ন খাল ও নালায় অবৈধ স্থাপনা নির্মাণ ও মাটি ভরাটকারি দখলীয়দের চিহ্নিত করার কথা বলেন।

পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় ওই দখলীয় খাল পুনরুদ্ধার করে অবৈধ ব্যক্তি ও দখলদারদের কে উচ্ছেদ করা হবে বলে জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র মো: মোস্তফা কামাল, পৌর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: তোফায়েল আহমেদ শেখ, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, প্রেসক্লাব সভাপতি মো: হাবিবুর রহমান ভুইঁয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো: দেলোয়ার হোসেন, পৌর ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আবুল কাশেম প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital