শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বেগম খালেদা জিয়ার ১৭ তম কারামুক্তি দিবস উপলক্ষে জনসভায় এম এ হান্নান

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার নামটি অনন্য মহিমায় মহিমান্বিত

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৫৯ পিএম
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার নামটি অনন্য মহিমায় মহিমান্বিত
ফরিদগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৭ তম কারামুক্তি দিবস উপলক্ষে জনসভায় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান বলেছেন, বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের সফল ব্যক্তিত্ব।
তিনি গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে প্রতিটি আন্দোলনে সফল হয়েছেন। যে কারনে তাকে বলা হয় আপোসহীন নেত্রী।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার নামটি অনন্য মহিমায় মহিমান্বিত। সময়ের প্রয়োজনে দেশমাতৃকার জন্য অপরিহার্য হয়ে ওঠা ব্যক্তিত্ব তিনি।
খালেদা জিয়া সবসময়ই জনগণের জন্য দেশে থেকে রাজনীতি করে গেছেন। তিনি দলকে ছেড়ে কখনো যাননি। এক-এগারোয় খালেদা জিয়াকে বারবার চলে যেতে বলা হয়েছিল, কিন্তু তিনি যাননি। স্বৈরাচারী হাসিনার আমলে নানা ভাবে প্রতিহিংসার শিকার হয়েছেন খালেদা জিয়া। শত অন্যায়, অত্যাচারের শিকার হয়েও তিনি দেশ ছেড়ে চলে যায়নি। তবে সময়ের ব্যবধানে সেই স্বৈরাচারী হাসিনা গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যায়।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেছেন।
তিনি ফরিদগঞ্জের বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্য করে বলেন, ফরিদগঞ্জে বিএনপি পরিচয়ে এক ভদ্রলোক অনধিকার ভাবে প্রবেশ করে বিভিন্ন সভা সমাবেশ করে আসছে। তিনি স্বীকৃত জালিয়াত, ইতিপূর্বে তিনি জালিয়াতির মামলায় কারাবরন করছেন। এই জালিয়াতকে ফরিদগঞ্জের মাটি থেকে বিতাড়িত করতে হবে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, মফিজুল ইসলাম চৌধুরী, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, ব্যবসায়ী ও সমাজ সেবক ফয়েজ আহাম্মেদ মোল্লা, উপজেলা বিএনপির সদস্য মনির হোসেন পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম কাজী, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মামুন,  ইউনিয়ন যুবদলের আহবায়ক মাহিন বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হেলাল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়েজ মিজি, ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহিদ হোসেন, মো. তারেক।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম নজু, সদস্য রফিকুল ইসলাম কাঞ্চন, আবু ইউছুফ মিঠু, পৌর বিএনপির আহবায়ক আমানত গাজী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সাংগঠনিক সম্পাদক ভাগিনা রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলেন আহবায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাছান মঞ্জু, সদস্য সচিব আবু ইউছুফ শাওন চৌধুরী, পৌর ছাত্রদলের আহবায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব মো. শিবলু, মহিলা দলের নেত্রী রেবেকা সুলতানা সৃতি ছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital