বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৪৫ পিএম
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ১২নং চান্দ্রা ইউনিয়নে ১ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইসমাইল হোসেন শেখ এর বসত ঘরটি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ১২নং চান্দ্রা ইউনিয়নের সভাপতি মাওলানা মজিবুর রহমান বিষয়টি আন্দোলনর জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন কে অবগত করেন।
তিনি সাথে সাথে উক্ত পরিবারের পুনর্বাসনের জন্য খাদ্য সামগ্রী সহ সকল ব্যবস্থা করার নির্দেশ প্রদান করেন এবং জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন স্ব-শরীরে উপস্থিত হয়ে পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং পুনরায় ঘর নির্মাণসহ যাবতীয় গৃহনির্মাণ সামগ্রী দুই বান্ডেল ঢেউ টিন নগদ অর্থ এবং চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেন। যাতে পরিবারটি প্রাথমিকভাবে মাথা গুজুর ঠাঁই টুকু করে নিতে পারেন । শুধু তাই নয় বিগত দিনেও চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসংখ্য পরিবারকে তিনি পুনর্বাসন করেছেন এ কারণে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একজন মানবিক ব্যক্তি হিসেবে প্রশংসায় ভাসছেন তিনি। অত্র এলাকার কৃতি সন্তান শেখ জয়নাল আবদিন  মানবতার ক্রান্তিকালে সর্বপ্রথম পদক্ষেপ হিসাবে তার এবং তার সংগঠন ইসলামী আন্দোলন এর অংশগ্রহণটি দেখা যায়। যিনি মানব দরদী একজন নেতা এবং দক্ষ সংগঠক হিসেবে চাঁদপুরে স্বীকৃত।
জেলা সভাপতি উক্ত পরিবারের খোঁজখবর নিতে গিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করে থাকে। যখনই যেখানে মানবতার বিপর্যয় ঘটে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সাধ্যানুযায়ী অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাই আপনারা যারা আশেপাশে বিত্বশালী আছেন সবাই উক্ত পরিবারের খোঁজখবর রাখবেন আমরা সম্মিলিতভাবে সকলের সহযোগী হয়ে গেলে এ দেশের একটি মানুষও অসহায় দরিদ্র থাকবে না ইনশাআল্লাহ।
আজকের এই  বিতরণ কালে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানি, জেলা সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, এইচ এম নিজাম, চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত ,ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি মুফতি ইমরান হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মোহাম্মদ রাকিব হোসেন। ইসলামী আন্দোলন চাঁদপুর সদর উপজেলা জয়েন্ট সেক্রেটারি মোঃ আল আমিন,১২নং চান্দ্রা ইউনিয়ন সভাপতি মাওলানা মুজিবুর রহমান সেক্রেটারি মোঃ মাসুদ আলমসহ যুবনেতা মোঃ হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital