শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ২৩ বোতল ভারতীয় মদ নিয়ে মাদককারবারি মৃদুল ঘোষ আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫১ পিএম
শাহরাস্তিতে ২৩ বোতল ভারতীয় মদ নিয়ে মাদককারবারি মৃদুল ঘোষ আটক

শাহরাস্তিতে ২৩ বোতল ভারতীয় মদ নিয়ে মৃদুল কান্তি ঘোষ নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রবিবার অভিযুক্ত ওই মাদক কারবারি মৃদুলকে শাহরাস্তি থানা পুলিশ চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি পৌরসভার কালিয়াপাড়া বাজারের তিন রাস্তা মোড়ের জাকির কনফেকশনারীর সম্মুখে এক লোক দুটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে অবস্থান করছিল।

ওই সময় চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, বিষয়টি অবহিত হয়ে নির্দেশ প্রদান করলে, শাহরাস্তি থানার ওসি মোঃ আলমগীর হোসেনের তত্ত্বাবধানে এসআই মোঃ ইসমাইল সঙ্গীয় ফোর্স একটি অভিযান পরিচালনা করেন।

Model Hospital

ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কুমিল্লা সদর উপজেলার ঝাকুনী পাড়া ঘোষ বাড়ীর মৃত অধীর চন্দ্র ঘোষের পুত্র মৃদুল কান্তি ঘোষ (৫৫)পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পরে পুলিশ তার দেহ তল্লাশি করে সঙ্গে থাকা ব্যাগের মধ্যে ২৩(তেইশ) বোতল ভারতীয় মদ জব্দ করে তাকে আটক করে।

মাস্টার ব্লেন্ডারস সিগনেচার হুইস্কি এবং প্রিমিয়ার গ্রেইন হুইস্কি এবং যাহার বোতল লেভেলে সিগ্রামস ব্লেন্ডারের প্রাইড, এক্সক্লুসিভ প্রিমিয়াম হুইস্কি ৭৫০ এমএল মেড ইন ইন্ডিয়া লিখা রয়েছে। যার বাজার মূল্য প্রায় ৬৯ হাজার টাকা।

এ ঘটনায় পুলিশ মাদক নিয়ন্ত্রণ আইনে শাহরাস্তি মডেল থানায় একটি মামলার রুজু করে যার নং-০৮। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলমগীর হোসেন জানান,অভিযুক্ত মৃদুল দীর্ঘদিন ধরে এই মাদক কারবারি ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কুমিল্লা চাঁদপুর হাজিগঞ্জ শাহরাস্তি সহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অনেক মামলা রয়েছে।

যেমন কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার এফআইআর নং-৪৭, তারিখ- ২০ আগস্ট, ২০১১: ধারা- ১৯(১) এর ৩(খ)/২২(গ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন। কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার এফআইআর নং-৭৮, তারিখ ২২ সেপ্টেম্বর, ২০১২; ধারা- ২২(গ) ১৯৯০সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন।

চাঁদপুর এর হাজীগঞ্জ থানার এফআইআর নং-১৬, তারিখ- ২৩ মে, ২০১৩; জি আর নং-৮৫, তারিখ- ২৩ মে,২০১৩: ধারা- ১৯(১) এর ৩(খ)/১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মুদিক দ্রব্য নিয়ন্ত্রণ আইন।কুমিল্লা এর কোতয়ালী মডেল থানায় এফআইআর নং-৩০/৮২৪, তারিখ- ০৯ সেপ্টেম্বর, ২০১৬; ধারা- ৩৪১/৩০৭/৩২৩/৩২৪/৩২৬/৩৪ পেনাল কোর্ড-১৮৬০। চাঁদপুর এর হাজীগঞ্জ থানার এফআইআর নং-১২, তারিখ- ২২ জানুয়ারি, ২০১৮; ধারা- ২২(গ)/২৫ ১৯৯০ সাল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital