বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে গজরা ইউনিয়নে বিএনপি’র জনসভার স্টেজ পরিদর্শনে নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০৫ পিএম
মতলব উত্তরে গজরা ইউনিয়নে বিএনপি’র জনসভার স্টেজ পরিদর্শনে নেতৃবৃন্দ
মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রায় ১৭ বছর পরে জনসভা হতে যাচ্ছে।
আগামীকাল সোমবার ৩ ঘটিকার সময় মতলব উত্তর শিল্পকলা একাডেমি মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির জন্য সাধারণ সম্পাদক তানভীর হুদা।
সভাপতিত্ব করবেন গজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন প্রধান।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে জনসভার স্টেজ পরিদর্শন করেন মতলব উত্তর উপজেলার বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বোরহান উদ্দিন, গজরা ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. মামুন প্রধান, ইউনিয়ন বিএনপির নেতা সাহ-আলম সরকার, যুবদল নেতা রেজাউল করিম রিপন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদল নেতা আজিজ আহাম্মদ, গজরা ইউনিয়ন ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ-সম্পাদক কারা নির্যাতিত নেতা মো. আরিফুল ইসলাম বাবু সহ নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital