বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গজরা ইউনিয়নে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নকল্পে সমাবেশ

উস্কানিমূলক পোস্ট দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে আ.লীগ : তানভীর হুদা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২৮ পিএম
উস্কানিমূলক পোস্ট দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে আ.লীগ : তানভীর হুদা

মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, ১৭ বছর বাংলাদেশের মানুষের গাড় চেপে ধরে রেখেছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার।

আল্লাহর অশেষ রহমতে গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছে শেখ হাসিনা। তিনি পালিয়ে গেলেও তার দোসর আর প্রেতাত্মাদের রেখে গেছে। এরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে উন্নত গণতান্ত্রিক, সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়তে এবং বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নকল্পে, ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

তিনি বলেন যেতদিন দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হবে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে মাঠে আছে এবং থাকবে। যারা ১৫ বছর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার দিয়েছে তাদের সাথে কোন আপোষ নেই।

Model Hospital

তানভীর হুদা আরও বলেন, সামনে দুর্গাপূজা। সনাতন ধর্মের মানুষের বড় উৎসব। এ উৎসবের সময় দুর্গাপূজার মণ্ডপগুলো পাহারা দিতে হবে। চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, পাড়ায় পাড়ায় পূজামণ্ডপগুলো পাহারা দিতে হবে। সনাতন ধর্মের মানুষজন যেন নির্বিঘ্নে তাদের পূজা পালন করতে পারে।

গজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, ছেংগারচর পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আবু সাঈদ,উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সাহ আলম ভূইয়া, ইসলামী বিশ্ব বিদ্যালয় ছাত্র দলের সাবেক সভাপতি দেওয়ান মুরাদুজ্জামান, সুলতানাবাদ ইউনিয়ন বিএনপি নেতা কাদির খান, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন মেম্বার, এখলাসপুর ইউনিয়ন যুবদল নেতা বিল্লাল হোসেন, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম, দূর্গাপুর ইউনিয়ন বিএনপি নেতা মহসিন অজি, সাবেক ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার ইসলাফিল আলম, গজরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন প্রধান, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজি, সাবেক ছাত্র নেতা হালিম সরকার, যুবদল নেতা আবু সাত্তার গাজী প্রমুখ।

আলোচনা শেষে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের নিহত নিহত শহীদদের স্মরণে দোয়া আনুষ্ঠান হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital