বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ

সন্তানের সফলতায় অভিভাবকের ভূমিকাই সবচেয়ে বেশি : পৌর প্রশাসক একরামুল ছিদ্দিক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩৭ পিএম
সন্তানের সফলতায় অভিভাবকের ভূমিকাই সবচেয়ে বেশি : পৌর প্রশাসক একরামুল ছিদ্দিক

চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চাঁদপুর পৌরসভা'র প্রশাসক ও শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি একরামুল ছিদ্দিক।

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পৌরসভা’র প্রশাসক ও শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি একরামুল ছিদ্দিক বলেছেন, অভিভাবকত্ব একটি বড় দায়িত্ব, যেখানে সন্তানের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের জন্য সঠিক নির্দেশনা ও সমর্থন প্রদান করে। সন্তানদের সফল ও সুখী জীবন গঠনে আপনাদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) চাঁদপুর পৌরসভার অন্তর্ভুক্ত পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিটি ছেলে মেয়ের জীবনে সুন্দরতম মুহুর্ত ও মনুষ্যত্বের বিকাশসহ সন্তানের ভবিষ্যতে সফলতার পেছনে পরিবারের অভিভাবকদের ভূমিকার কোনো বিকল্প নেই। তাই আপনার সন্তানদের লালন পালনে, শিক্ষা ও ক্যারিয়ার গঠনে এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে তাকে সর্বদা যেকোনো পরিস্থিতিতে সাধ্য অনুযায়ী সাপোর্ট করে যাবেন।

তিনি আরও বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই শিক্ষা ব্যবস্থা অত্যন্ত বাস্তবমুখী। নতুন শিক্ষাক্রম শুধু প্রতিযোগিতামূলক নয়, এটি পারস্পারিক সহযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা। একজন শিক্ষার্থীর মেধাবিকাশে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সমন্বয়ে এগিয়ে যেতে হবে।

Model Hospital
প্রতিটি ছেলে-মেয়ের প্রতি বাবা-মায়ের বিশেষ নজর দিতে হবে। স্মার্ট মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতি নজর রাখতে হবে। অহেতুক কোনো ছাত্রছাত্রী যেন স্মার্ট মোবাইল ফোন ব্যবহার না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অভিভাবকদেরও ছেলে-মেয়েদের সামনে স্মার্ট মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। তাহলে স্মার্ট মোবাইল ফোন ব্যবহারে ছেলে-মেয়েরা অনেকটা নিরুৎসাহ হবে।

চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক খোরশেদ আলম কাজলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী কর্মকতা আবুল কালাম ভূইয়া, চাঁদপুর পৌর শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হোসেন, কাউন্সিলর আয়েশা রহমান, ইউনুস শোয়েব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital