বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার

দেশ গঠনে এই সরকারকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব : ফরিদগঞ্জে এনডিপি

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৪ পিএম
দেশ গঠনে এই সরকারকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব : ফরিদগঞ্জে এনডিপি

দীর্ঘ সাড়ে ১৫ বৎসরের স্বৈরশাসনের পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)’র সংগ্রামী চেয়ারম্যান কে এম আবু তাহেরের প্রথম তাহার নিজ এলাকা ফরিদগঞ্জ, চাঁদপুর আগমন উপলক্ষে এলাকাবাসীর পক্ষে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণে এন ডি পি সভাপতি কে এম আবু তাহের বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে দীর্ঘ সাড়ে পনেরো বৎসর দলীয় নেতা কর্মী ও সাধারণ জনগণকে নিয়ে আন্দোলন করে গত জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তাই এই সরকার জনগণের সরকার, এই সরকারকে সকল ক্ষেত্রে সহযোগিতা করে একটি গণতান্ত্রিক ও সম্বৃদ্ধশালী দেশ গড়ার পথ সুগম করতে হবে।

তিনি বলেন, এই ফরিদগঞ্জ আমার জন্মভুমি, এখানেই আমি বড় হয়েছে তাই ফরিদগঞ্জবাসীর প্রতি আমার দায়িত্ব রয়েছে, যদি কখন সুযোগ আসে এবং ফরিদগঞ্জবাসী আমার পাশে থাকে তবে আমি ফরিদগঞ্জকে একটি আধুনিক শহরে পরিণত করতে চাই। তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শে এই দেশ গড়তে হবে।

এনডিপি যুগ্ম মহাসচিব হাসানুজ্জামান সুমনের সঞ্চালনায় ও চাঁদপুর জেলা এন ডিপি সভাপতি মিজানুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল), প্রেসিডিয়াম মেম্বার ফারুক খান, যুগ্ম-মহাসচিব জুয়েল রানা, ফরিদগঞ্জ থানা সভাপতি আলাউদ্দিন।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) মহাসচিব বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতারণা করে ক্ষমতায় এসে পরিবার হত্যার প্রতিশোধে এই দেশকে লুটপাটের স্বর্গ রাজ্য বানিয়েছিল।

Model Hospital

ছেলে, মেয়ে ও বোনকে দুর্নীতির এজেন্সি দিয়ে এই দেশের কিছু চোর, বাটপার আর অসাধু লোককে লুটপাটে লেলিয়ে দিয়েছিল তাই এই দেশের শুধু কারাগারই তার বাসস্থান অন্য কোথাও নয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital