শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নাব্যতা সংকটে ধনাগোদা নদীতে বর্ষায় চললেও  গ্রীষ্মে বন্ধ থাকে নৌ চলাচল

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২৪ পিএম
নাব্যতা সংকটে ধনাগোদা নদীতে বর্ষায় চললেও  গ্রীষ্মে বন্ধ থাকে নৌ চলাচল

ছবি ক্যাপশনঃ মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে কচুরিপানে ভরপুর। গ্রীষ্মকালীন সময়ে ধনাগোদা নদীর চিত্র।

নাব্যতা সংকটের কারণে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার মধ্যখানে প্রবাহিত ধনাগোদা নদীতে নৌ চলাচল বন্ধ থাকে। গ্রীষ্মকালে শুধু বর্ষার দুই মাসেই সচল থাকে এ নদী। নাব্যতা না থাকায় একে একে বন্ধ হয়ে গেছে যাত্রীবাহী লঞ্চ ও মালামাল পরিবহনকারী কারগো, লঞ্চ এবং ইঞ্জিন চালিত নৌকা (ট্রলার)। ফলে চরম বিপাকে পড়তে হয় এই নৌপথ ব্যবহারকারীদের।

এক যুগেরও বেশি সময় ধরে এই ধনাগোদা নদীর এমন বেহাল দশার কারণে এই পথ ব্যবহারকারীদের এখন বেশি ভাড়া গুনে স্থলপথই ব্যবহার করতে হচ্ছে। বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। নৌযান না চলার কারণে ব্যবসায়ীরা  স্থলপথে দ্বিগুণ ভাড়ার টাকা গুনতে হয় ।

মতলব উত্তর ও দক্ষিণ উপজেলাকে বিভক্ত করে রাখা এই নদী দুই উপজেলার মানুষের একমাত্র নৌ চলাচলের পথ। এই নদীকে কেন্দ্র করে এক সময় ঘড়ে উঠেছিল ধনাগোদার দুই পাশে ছোট বড় ১৫ টির মত হাট বাজার।  ঢাকা নারায়ণগঞ্জের সাথে নদীপথে একমাত্র যোগাযোগ ছিল এই ধানাগোদা  নদী। কালের বিবর্তনে স্থলপথে  যোগাযোগ বারা ও এই নদীপথে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কারণে ঐতিহ্য হারায় এই ধানাগোদা নদী।

মতলব দক্ষিণ উপজেলা সদর থেকে প্রতি ঘন্টায় ঢাকা নারায়ণগঞ্জ এর উদ্দেশ্যে ছেড়ে যেত ছোট বড় ১৭টির মতো লঞ্চ।  এনায়েত নগর, লক্ষ্মীপুর, মাছুয়াখাল, সাহাপুর, নায়েরগাঁও, নন্দলালপুর, দুর্গাপুর, শ্রী রায়েরচর, কালিপুর, কালিবাজার প্রত্যেকটি লঞ্চঘাটকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ছোট বড় এসব বাজার । নদীর নাব্যতা সংকটে লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় এসব বাজারে এখন শুধু শুনশান  নিরবতা। বন্ধ হয়ে গেছে হাজারো মানুষের কর্মের চাকা। নন্দালালপুর বাজারের ব্যবসায়ী আবুল হোসেন জানান, একসময় তার লাখ লাখ টাকার ব্যবসা ছিল। লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বাজারে এখন আর মানুষ আসে না । বাজারগুলো এখন ভূতের গলিতে পরিণত হয়েছে।

Model Hospital

দুর্গাপুর বাজারের ব্যবসায়ী রাধেশ্যাম বাবু জানায়, বাজারের মালামাল আগে নৌ পথে আনার কারনে খরচ কম ছিল। নৌপথ বন্ধ হওয়ার কারণে এখন মালামাল আনতে হচ্ছে সড়ক পথে। পরিবহন খরচ অনেক বেশি হওয়ায় ব্যবসায় খুবই সমস্যা হচ্ছে। শাহাপুর  বাজারের ব্যবসায়ী হযরত আলী জানায়, লঞ্চ চলাচল বন্ধের সাথে সাথে ব্যবসায়ীরা দোকানপাট ছেড়ে চলে গেছেন। লোকজন নাই। শুধু দোকান পাহারা দিচ্ছেন কেউ কেউ।। লঞ্চের মাধ্যমে একসময় প্রচুর শিক্ষার্থী উপজেলা সদরের কলেজ ও স্কুল গুলোতে লেখাপড়া করতে আসত। লঞ্চ  চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। যোগাযোগের অভাবে অনেক শিক্ষার্থী এখন (মানসম্মত না হলেও) স্থানীয় স্কুল কলেজগুলোতেই ভর্তি হচ্ছে।

মতলব উত্তর উপজেলার সিনিয়র সাংবাদিক মাহবুব আলম লাভলু জানান, নাব্যতা সংকটের কারণে জলজ প্রাণীর উপর ব্যাপক প্রভাব পড়েছে। গ্রীষ্মকালে খাল বিল শুকিয়ে সেচের সংকট সৃষ্টি হচ্ছে। ফলে বোরধান ও রোপা আমনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে । মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ সরজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, এ বিষয়ে আমাদের কোন প্রকল্প নেই প্রকল্প পাওয়া গেলে তখন ব্যবস্থা নেওয়া যাবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital