বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে স্ত্রীর মৃত্যুর শোকে ৩৭ দিনের মাথায় স্বামী মৃত্যু!

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০১ পিএম
শাহরাস্তিতে স্ত্রীর মৃত্যুর শোকে ৩৭ দিনের মাথায় স্বামী মৃত্যু!

শাহরাস্তিতে স্ত্রীর মৃত্যুর ৩৭ দিনের মধ্যে পরেশ কর (৫৫)নামে এক মুদি দোকানির অকাল প্রয়াণ হয়েছে।

মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি পৌরসভার ৮নং ওয়ার্ডের বর্ধন বাড়ীর প্রয়াত হারাধন কর এর কনিষ্ঠ পুত্র।

নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানায়, গত আগস্ট মাসের ১৯ তারিখ সোমবার তার স্ত্রী  প্রিয়াংকা আইচ (৩৫) এক সন্তানের জননী পুকুরে ডুবে মৃত্যু হয়।

Model Hospital

প্রিয়াংকা দীর্ঘদিন যাবত মৃগীরোগে ভুগছিল। মৃত্যুকালে প্রনয় কর নামে একটি পুত্র সন্তান রেখে গেছেন তিনি।

ওই থেকে পরেশ মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এরই মধ্যে তার শরীরে থাকা রোগ ব্যাধির মাত্রা হঠাৎ করে বৃদ্ধি পেতে থাকে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার স্বজনরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি দেন। মঙ্গলবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তার পরিবার সূত্রে আরো জানা যায়, প্রিয়াঙ্কা ছিল তার দ্বিতীয় স্ত্রী, এর পূর্বে পরেশের প্রথম স্ত্রী ২০০৮ সালে প্রসব পরবর্তী সময় অসুস্থতা জনিত কারণে মৃত্যু হয়। সে ঘরে একটি কন্যা সন্তান রয়েছে তার।

এদিকে প্রয়াত পরশের পরিবারে বেঁচে থাকা একমাত্র ভাই নরেশ কর হঠাৎ করে এতগুলো মৃত্যু দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।