শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ন সচিব

ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে টেকসই উন্নয়ন ও আধুনিক মানদন্ডের উপর গুরুত্ব আরোপ : যুগ্ম সচিব মনিরুল আলম

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৯ পিএম
ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে টেকসই উন্নয়ন ও আধুনিক মানদন্ডের উপর গুরুত্ব আরোপ : যুগ্ম সচিব মনিরুল আলম
চাঁদপুরে বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মো: মনিরুল আলম।
মঙ্গলবার দিনব্যাপী পরিদর্শনে তিনি চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার এলাকা, শাহরাস্তি অংশের উয়ারুক বাজার, শাহরাস্তি গেট (দোয়াভাঙ্গা), কুমিল্লা অংশের মুজাফফরগঞ্জ বাজার।
চাঁদপুর অংশের মুদাফফরগঞ্জ- রামগঞ্জ-চিতোষী সড়ক। চাটখিল চিতোষী-শাহরাস্তি সড়ক। চিতোষী চাটখিল সড়কের নাটেশ্বর, পানচাইল, নরেহ এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মো: মনিরুল আলম সম্প্রতি বন্যায় কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। ওই সময় তিনি জেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শাহরাস্তি উপজেলার ক্ষতিগ্রস্ত সড়ক গুলো পরিদর্শনে শেষে বলেন, সড়কের যে সকল অংশে বৃষ্টির বা বানের পানিতে অল্পতে খানাখন্দ সৃষ্টি হয়ে নষ্ট হচ্ছে ওই সকল অংশে পাকা করনের জন্য সম্ভাব্য প্রাক্কলন প্রস্তুত এর জন্য চাঁদপুর সড়ক ও সেতু বিভাগকে নির্দেশ প্রদান করেন।
ওই সময় তিনি টেকসই উন্নয়নের লক্ষ্যে সড়কের অবকাঠামো নির্মাণে প্রকৌশল বিভাগকে আধুনিক মানদন্ড বজায় রেখে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।
এছাড়া বানভাসি মানুষের কষ্ট লাঘবে সংশ্লিষ্ট প্রশাসনকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আলিউল হোসেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসসির আরাফাত, কচুয়া সার্কেলের (এএসপি) রেজওয়ান সাঈদ জিকু, উপ বিভাগীয় প্রকৌশলী, সড়ক উপবিভাগ হাজীগঞ্জ ওয়াছি উদ্দিন আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ শাহিন হোসেন,মোঃ আবদুর রহিম প্রমূখ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital