বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় দুই শিশু সন্তানকে নিয়ে মুসলিম হলেন স্বামী-স্ত্রী

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ২:০২ পিএম
কচুয়ায় দুই শিশু সন্তানকে নিয়ে মুসলিম হলেন স্বামী-স্ত্রী

চাঁদপুরের কচুয়ায় দুই শিশু সন্তানকে নিয়ে সনাতন ধর্ম তথা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন স্বামী-স্ত্রী।

তারা সকলেই উপজেলার মনোহরপুর তুলাতলী এলাকার বাসিন্দা। পিতা নকুল চন্দ্র সরকার ও মাতা কমলা রানী সরকারের ছেলে খোকন চন্দ্র সরকার। যার বর্তমান নাম মোঃ আবদুল্লাহ্।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চাঁদপুর নোটারী পাবলিকের কার্যালয় থেকে নিবন্ধনের মাধ্যমে স্বেচ্ছায় হিন্দু ধর্মের নাম খোকন চন্দ্র সরকার ত্যাগ করে মুসলিম ধর্মের নাম মোঃ আবদুল্লাহ রাখেন। এছাড়াও তার স্ত্রী গীতা রানি সরকারের নাম পরিবর্তন করে ফাতেমা বেগম রাখা হয়। সেই সাথে তাদের দুই সন্তানের মধ্যে ৭ বছর বয়সী জয় চন্দ্র সরকারের নাম পরিবর্তন করে মোঃ মুছা ও ৫ বছর বয়সী জয়শ্রীর নাম পরিবর্তন করে জয়নব রাখেন।

পরে এদিন রাতেই হাজীগঞ্জের ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের পীর সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর কাছে ইসলাম ধর্মের পবিত্র কালিমা শরীফ পড়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা সকলে। এ সময় সহকারি অধ্যক্ষ আল্লামা মুফতী আবুল হাশেম শাহ্ মিয়াজী উপস্থিত ছিলেন।

Model Hospital

সদ্য মুসলিম হওয়ার বিষয়ে মোঃ আবদুল্লাহ্ জানান, জন্মের পর থেকেই মুসলমান প্রতিবেশীদের সাথে ওঠা-বসার কারণে ইসলামের প্রতি আমার ভালোবাসার জন্ম নেয়। এরপর পবিত্র কোরআন ও হাদীস পড়ে ও বুঝে স্বজ্ঞানে পরিবারের মোট চার সদস্য একত্রে ইসলাম ধর্ম গ্রহণ করি।

এ বিষয়ে সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, ইসলামের সুশীতল ছায়া সকলের জন্যই কল্যাণকর। আমি এই চার জনের মুসলিম হওয়ার পর ইসলামের রীতিনীতি পালনে উৎসাহিত করছি।

 

সম্পাদনায়/ মো/মাসুদ হোসেন/প্রি/চাঁ/২৫-৯-২০২৪/ডে-রি

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।