বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কচুয়ায় বিএনপির সভাপতির নামে ফেইসবুকে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২৭ পিএম
কচুয়ায় বিএনপির সভাপতির নামে ফেইসবুকে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপনের নামে ফেইসবুকে অপপ্রচার কারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছেন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কচুয়া উপজেলার বিএনপির সভাপতি খায়রুল আবেদীন (স্বপন) এর নামে ফেসবুকে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের চালিয়ে যাচ্ছে একটি কুচক্রী মহল। এই ঘটনার প্রতিবাদে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলনের সমর্থিত নেতা কর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কাদলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিলটি মনপুরা,দোঘর,চৌমুহনী,কাদলা গ্রামে প্রদক্ষিণ শেষে গুলবাহার বাজারে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে ফেইসবুকে মিথ্যা ও বানোয়াট লেখার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন,কাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাচ্ছু মাস্টার,সাধারন সম্পাদক এবায়েদ তালুকদার,উপজেলা বিএনপি নেতা জান্নাতুল আলম আলমগীর, উপজেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, হাজী ইমরান,উপজেলার ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল কাহার আহমেদ,উপজেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, কাদলা ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আহমেদ,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম।

এসময় বক্তরা বলেন, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন ভাই বিএনপির দুর্দিনের নেতা। দলের দুঃসময়ে ফ্যাসিবাদি হাসিনা সরকারের আমলে বহু মামলা হামলার শিকার হয়েছেন। একটি কু-চক্রী মহল তার সুনাম ক্ষুন্ন করার জণ্য ঈর্শান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা প্রতিবাদ সমাবেশে অপপ্রচার কারীদের হুশিয়ারী করছি আগামী ৫দিনের মধ্যে পোস্ট ডিলেট করে প্রকাশ্যে স্বপন ভাইয়ের কাছে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিচ্ছি।

বিক্ষোভ মিছিলে অংশ নেয়-ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মাসুম মিয়াজী,ইউনিয়ন যুবদল নেতা সোহাগ হোসেন মিয়াজী,ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জহিরুল ইসলাম মুন্সী,ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কাকন মজুমদার, উপজেলা ছাত্র দলের সদস্য মুক্তার হুসাইন সানজিদ, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সভাপতি শাহাদাত হোসেন,সহ-সভাপতি নাঈম ইসলাম,ইউনিয়ন ছাত্র দলের যুগাম-সাধারন সম্পাদক মো.শামীম, সাংগঠনিক সম্পাদক মামুন বেপারীসহ ইউনিয়ন ও স্থাণীয় বিএনপির এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।