বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকদের পদত্যাগের হিড়িক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১, ৩:৩৩ পিএম
হাইমচরে প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকদের পদত্যাগের হিড়িক
হাইমচর প্রতিনিধি : হাইমচরে প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকদের পদত্যাগের হিড়িক পড়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দের ছত্র ছায়ায় এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সদস্য করে হাইমচর প্রেসক্লাবকে কলুষিত করায় এমন সিদ্ধান্ত নেন তারা।
৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার সকাল থেকে হাইমচর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক চাঁদপুর কন্ঠের ব্যুরো ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম শফিক, প্রেসক্লাব সদস্য জি এম জহির, জাহাঙ্গীর হোসেন সিকদার, সিনিয়র সহ-সভাপতি ফারুকুল ইসলাম, সহ-সভাপতি জি এম ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন দিপু, প্রচার সম্পাদক হাসান আল মামুন, দপ্তর সম্পাদক শরীফ হোসাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদসহ প্রেসক্লাব থেকে পদত্যাগ করেন।
জানা যায়, ২০১৯ সালের জুন মাসে ২ বছরের জন্য কমিটি হয় হাইমচর প্রেসক্লাবে। এর পর থেকে কার্যকরী কমিটির সভাপতি মোঃ খুরশিদ আলম প্রেসক্লাবের দায়িত্বশীল ও সংবাদকর্মীদের অপমান, অসম্মান, নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গেলে সকলেই তার উপর আস্থা হারিয়ে ফেলে। জনপ্রিয়তা হারাতে থাকে সভাপতি খুরশিদ আলম।
২০২১ সালে কমিটির মেয়াদ উত্তির্ন হওয়ার পরেও সাধারণ সভা কিংবা কমিটি পুনর্ঘটনে তালবাহানা শুরু করলে কার্যকরী কমিটির দায়িত্বশীল ও কর্মরত সাংবাদিকগন ঐক্যবদ্ধ হয়ে সাধারণ সভা আহ্বান করতে বাধ্য করেন। সাধারণ সভার পর থেকে খুরশিদ আলম তার সভাপতি পদ হারানোর অনিশ্চয়তায় নতুন ফরম বিক্রির মাধ্যমে ঠিকাদার থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দকে মনগড়া সদস্য করে নিজের দল ভারি করে। গতকাল শুক্রবার নতুন সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে প্রেসক্লাবের ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের ডাক দিলে প্রতিষ্ঠাতা সদস্য ও দায়িত্বশীল নেতৃবৃন্দ পদত্যাগ সহ অব্যহতি নেন।
পরিশেষে হাইমচর প্রেসক্লাবকে সর্বমহলে কলুষিত করে বিতর্কিত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অধিকাংশ দায়িত্বশীল-ই কোনো সংবাদপত্র কিংবা সাংবাদিকতা পেশায় জড়িত না থাকায় এ কমিটি নিয়েও আলোচনা সমালোচনার ঝড় হাইমচরের সর্বমহলে।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’