শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাইমচরে যৌথবাহিনী অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যান সহ আটক-৩

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৯:২৮ পিএম
হাইমচরে যৌথবাহিনী অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যান সহ আটক-৩
হাইমচরে  উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম কবির সহ আরও দুইজনকে আটক করেছে যৌথবাহিনী।
রবিবার রাতে অভিযান চালিয়ে চরভৈরবী ইউনিয়নের আমতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বিএনপি নেতা ফজলু শেখ ও জাফর বল্লি।
ঘটনার বিবরণে জানাজায়, রবিবার সন্ধ্যায়  সেনাবাহিনী, পুলিশ ও ডিবি যৌথভাবে অভিযান পরিচালনা করে। ঐ অভিযানে রাত ৮ টার সময় সাবেক ভাইস চেয়ারম্যান এসএম কবির, তার চাচাতো ভাই ফজলু শেখ ও তার ভাগিনা জাফর বল্লিকে আটক করা হয়। সোমবার এদের বিরুদ্ধে চরভৈরবী ইউনিয়নের শামছল হক গাজী বাদী হয়ে হাইমচর থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানাজায়, কবির শেখের সাথে ২০০৯ সালে জায়গা জমিন সংক্রান্ত বিরোধ সৃস্টি হয়। শামসুদ্দিন গাজির ছেলে বিজিবি সদস্য শহিদুলের সাথে কথা কাটাকাটি হয়। ঐ বিরোধকে কেন্দ্র করে কবির শেখ, ফজলু শেখ ও জাফর বল্লি গত ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর ৭ আগষ্ট তাদের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করেন মামলায় উল্লেখ করেন।
দায়ের করা মামলায় আটক দেখিয়ে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরন করে হাইমচর থানা পুলিশ। পরবর্তী সময়ে জানাজায় ডিএমপি উত্তরা পশ্চিম থানায় গত ২ সেপ্টেম্বর এস এম কবির শেখের নামে আরও ২ টি মামলা দায়ের করা হয়। মামলা নং ৪ জিআর নং ৩০৮ এবং জিআর নং ৩০৯ মামলা নং -৫। মামলা দুটি ধারা ৩০৭/৩২৬/৩৪ প্যানেল কোড ১৮৬০।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন জানান, যৌথবাহিনীর অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে চাঁদপুর আদালতে প্রেরন করা হয়েছে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।