শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

কচুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৩:২৫ পিএম
কচুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ

কচুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে বিনা মূল্যে পোনা মাছ বিতরণ করছেন অতিথিবৃন্দ।

কচুয়ায় সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে বিনা মূল্যে পোনা মাছ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা মৎস্য বীজ উৎপাদন খামারে চাষীদের মাঝে ৫ কেজি করে ১৬০ জনকে সর্বমোট ৮০০ কেজি পোনামাছ বিতরণ করেন প্রধান অতিথি,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাওকাত হোসেন সুমন, সিনিয়র উপজেলা মৎস্য সহকারি অফিসার জহিরুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান বলেন, বন্যায় কচুয়ার দক্ষিন অঞ্চলে মৎস্য চাষীদের অনেক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থদের সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার ১৬০জন প্রান্তিক মৎস্য চাষি প্রতিজনের মাঝে ৫ কেজি করে ৮০০ কেজি মাছের পোনা বিতরণ করা হয়েছে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।