বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কচুয়ায় হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে নাছিরপুর ছাত্র ও যুব উন্নয়ন সংঘের খাদ্য সামগ্রী, নগদ অর্থ বিতরণ।

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৪:০৩ পিএম
কচুয়ায় হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে নাছিরপুর ছাত্র ও যুব উন্নয়ন সংঘের খাদ্য সামগ্রী, নগদ অর্থ বিতরণ।

চাঁদপুরের কচুয়া উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়নের নাছিরপুর গ্রামের অসহায়, হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে নাছিরপুর ছাত্র ও যুব উন্নয়ন সংঘ। সোমবার(৭ অক্টোবর) দিনব্যাপী হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও নগর অর্থ বিতরণ করেন সংগঠনের সদস্যরা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছ ১০ কেজি চাল, ৩ লিটার সয়াবিন তৈল, ৫ কেজি আলু, ২ কেজি মশারির ডাল, ৫ কেজি আটা, ১ কেজি পেয়াজ,১ কেজি রসুন,। এছাড়াও অসুস্থ রোগীর চিকিৎসা বাবদ ১ জনকে নগদ ৫ হাজার, অন্যজনকে নগদ ১ হাজার টাকা প্রধান করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন- নাছিরপুর ছাত্র ও যুব উন্নয়ন সংঘের সভাপতি জামসেদ আলম, সহ-সভাপতি আল আমিন,সাধারণ সম্পাদক সানজির রহমান শাওন, যুগ্ম সাধারন সম্পাদক ফেয়ারুল ইসলাম,মোস্তফিজুর রহমান,নেয়ামত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন রাজু,অর্থ সম্পাদক সাজেদুজ্জামান নোমান, সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাছান শুভ, উপদেষ্টা আহসান হাবিব ফরহাদ, সাইফুল ইসলাম রানাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য সংগঠনটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই পর্যন্ত বিভিন্ন সামাজিক কাজে অংশ করে আসছে। দ্ররিদ পরিবারের ছেলে-মেয়েদের টাকার জন্য পড়াশোনা যেন বন্ধ না হয় সেজন্য তারা শিক্ষা উপকরনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।