বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ছেংগারচর মাদরাসা ছাত্রদের সাথে মাহবুবর রহমান সেলিমের মধ্যহ্নভোজ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১, ৩:৪০ পিএম
ছেংগারচর মাদরাসা ছাত্রদের সাথে মাহবুবর রহমান সেলিমের মধ্যহ্নভোজ

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর বাজার দারুল উলুম কারীমিয়া কেরাতুল কোরআন মাদ্রসার ছাত্রদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে মধ্যহ্নভোজে অংশগ্রহণ করেন ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মাহবুবর রহমান সেলিম।

শুক্রবার দুপরে উপজেলার ছেংগারচর বাজার দারুল উলুম কারীমিয়া কেরাতুল কোরআন মাদ্রাসার ছাত্রদের সাথে মাদ্রাসার মেহমানখানায় শুভেচ্ছা বিনিময় শেষে ছাত্রদের সাথে একসঙ্গে বসে দুপুরে খাবার খান মাহবুবর রহমান সেলিম।

অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার ছাত্ররা ফুল দিয়ে ছেংগারচর পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী ও বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মাহবুবুর রহমান সেলিমকে শুভেচ্ছা জানান। তিনি মাদ্রাসার ছাত্রদের সাথে বেশ কিছু সময় কাটান এবং শিশুদের পরিচিতি, পড়ালেখার খোঁজ নেন। সকলের সাথে কুশল বিনিময় করেন।

সকলের কাছে দোয়া কামনা করেন মাহবুবর রহমান সেলিম বলেন, ইসলাম শান্তির ধর্ম। একটি কুচক্রি মহল ধর্মের অপব্যাখ্যা করে মানুষকে ভুল পথে বিভ্রান্ত করছে। কোরআন সুন্নাহ মোতাবেক ইসলামের প্রকৃত জ্ঞান প্রত্যেক মুসলমানকে অর্জন করতে হবে। তখন ভুল করার সম্ভাবনা কম থাকবে। এজন্য আলেম ওলামাদের ভূমিকা মূখ্য।

Model Hospital

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর জামান সরকার, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান প্রধান, কাউন্সিলর আহসান হাবীব, মাদরাসার সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল হক, শাহিন আলম মাস্টার’সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।