বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কচুয়ায় কাদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক আলোচনা সভা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৭:৩২ পিএম
কচুয়ায় কাদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক আলোচনা সভা

কচুয়ায় কাদলা ইউনিয়ন বিএনপির আলোচনা সভায় বক্তব্য রাখছেন,ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু মাস্টার ।

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলকে সু-সংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৭নং ওয়ার্ডে উত্তর-পশ্চিম মনপুরা বলি মাহমুদ হাজী বাড়ির সুপার মার্কেটে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো.রফিকুল ইসলাম বাচ্চু মাস্টার।

ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো.জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি নেতা হেদায়াত উল্লাহ আজাদ,বিএনপি নেতা নেয়াতম উল্লাহ,ইউনুছ মিয়া,উপজেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, মো.নরুল আফসার দিপু,কাদলা ইউনিয়ন যুবদল নেতা শাহ আলম প্রমুখ।

আলোচনা সভায় ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মাসুম মিয়াজী,ওয়ার্ড যুবদলের সভাপতি মো.আমির হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো.নাঈম ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুন বেপারীসহ ইউনিয়ন ও স্থাণীয় বিএনপির এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।