বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে মনিটরিংয়ে এসিল্যান্ড রেজওয়ানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৮:২৬ পিএম
শাহরাস্তিতে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে মনিটরিংয়ে এসিল্যান্ড রেজওয়ানা
শাহরাস্তিতে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বিভিন্ন হাট বাজার মনিটরিং করেছেন উপজেলা প্রশাসনের এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরী।
গত দুইদিন ধরে উপজেলা প্রশাসন শাহরাস্তি পৌর শহরের দোয়াভাঙ্গা, কালিয়াপাড়া, ঠাকুর বাজার, মেহের কালীবাড়ি বাজারে এই অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি বিভিন্ন অজুহাতে একদল ব্যবসায়ী বিভিন্ন  নিত্যপণ্যে সামগ্রীর বাজার দর যুক্তিক দামের বাইরে অতিরিক্ত মুনাফা হাঁকিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠছে।
ওই হিসেবে উপজেলা প্রশাসন শাহরাস্তি পৌরসভার বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়ে এ বাজার মনিটরিং করেন।
ওইদিন শাহরাস্তি  উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী  ম্যাজিষ্ট্রেট মো: ইয়াসির আরাফাতের দিকনির্দেশনায় শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী দ্রুততম সময়ে এই অভিযান পরিচালনা করেন।
ওই সময় তিনি নিত্যপণ্যে সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, ডিম, আদা, পেঁয়াজ, সবজিসহ মাছ, মুরগির বাজার তদারকি করে ওইসব দোকানের বাজারদর, খাদ্য সামগ্রী গুণগত মান, বিভিন্ন অনিয়মের বিষয়ে তাদের সতর্ক করেন দেন। অন্যথায় পরবর্তীতে অভিযুক্ত দোকানিদেরকে ২০০৯ এর তফসিল ভুক্ত আইন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় বিচারের আওতায় আসতে হবে বলেও জানিয়ে দেন।
এ সময় শাহরাস্তি মডেল থানার সংশ্লিষ্ট অফিসার সহ সঙ্গীয় ফোর্স এ কাজে সহযোগিতা করেন।
সূত্র আরো জানায়, বাজারদর নিয়ন্ত্রণ সহ জনগণের জীবন ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে এইধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় জনগণ তথা ভোক্তাদের সুবিধার্থে এই ধরনের অভিযান পরিচালনা করায় উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনকে সাধুবাদ জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।