শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সুশাসন ও টেকসই উন্নয়ন এক সূত্রে গাঁথা : এসিল্যান্ড রেজওয়ানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ১০:০৭ পিএম
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সুশাসন ও টেকসই উন্নয়ন এক সূত্রে গাঁথা : এসিল্যান্ড রেজওয়ানা

শাহরাস্তিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিবসটি উপলক্ষে শাহরাস্তি উপজেলা কমপ্লেক্স চত্বর থেকে পৌরসভা প্রাঙ্গণে র‍্যালি শেষে, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শিত হয়।

আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে এ দিববসটি পালিত হয়।

ওইদিন দিবসটি উপলক্ষে উপজেলা কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ওইদিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন লিডার মোহাম্মদ আবুল হাসান খানঁ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি  ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী।

Model Hospital

তিনি বক্তব্য বলেন, পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিত্য সঙ্গী। বাংলাদেশ নামের ব-দ্বীপটিতে প্রাকৃতিক ও মানব সৃষ্ট বিভিন্ন দুর্যোগ মোকাবিলা করে বাঁচতে হয় আমাদের। ওই দুর্যোগের ফলে আমাদের জীবন ও সম্পদের ব্যাপক হানি হয়ে থাকে। বর্তমানে উন্নত প্রযুক্তি ও আবহাওয়া পূর্বাভাস আধুনিকরণের ফলে বড় ধরনের ক্ষতি থেকে আমরা রক্ষা পেয়ে থাকি।

তিনি আরো বলেন আমরা সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারলে প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করে দেশকে সকল ক্ষেত্রে এগিয়ে নিতে সক্ষম হব।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু, পৌর নির্বাহী কর্মকর্তা (‘ক’.শ্রেণী) রোটা:  তোফায়েল আহামদ শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাকসুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, সমাজসেবা অফিসার আবু ইসহাক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুল আমিন , সমবায় অফিসার মোঃ মোতালেব খান, পৌর প্রকৌশলী মো:  হাসানুজ্জামান, উপসহকারী প্রকৌশলী মোঃ নোমান হোসেন, পৌরসভা প্রধান সহকারি মোঃ নজরুল ইসলাম, ওসি এলএসডি শেখ মুজিবুর রহমান, উপসহকারী প্রকৌশলীমোঃ রফিকুল ইসলাম, শাহরাস্তি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মোঃ জসিম উদ্দিন।

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদ্‌যাপিত হয়ে আসছে।

দুর্যোগের ঝুঁকিহ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবসটি পালন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital