বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অসহায় এক রোগীর পাশে নারায়ণপুর প্রেসক্লাব

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২, ৪:০৭ পিএম
অসহায় এক রোগীর পাশে নারায়ণপুর প্রেসক্লাব

নিজস্ব প্রতিনিধি : মতলব দক্ষিণে অসহায় এক রোগীর পাশে দাঁড়িয়েছে নারায়ণপুর প্রেসক্লাব। গতকাল ১১ জানুয়ারি সন্ধ্যায় নারায়ণপুর প্রেসক্লাবের পক্ষ থেকে অসহায় ওই রোগীকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের চানবক্স মুন্সির ছেলে মো. নাছির উদ্দিন দীর্ঘদিন নাকের জটিলতা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন । চিকিৎসা চালাতে গিয়ে তিনি সর্বশান্ত হয়ে পড়েন। বর্তমানে তিনি ঢাকা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ অবস্থায় তিনি চিকিৎসা ব্যায় চালাতে অক্ষম হয়ে পড়েছেন।

এমতাবস্থায় নাছির উদ্দীনের পরিবার নারায়ণপুর প্রেসক্লাবে একটি মানবিক আবেদন করলে প্রেসক্লাবের পক্ষ থেকে অসহায় ওই রোগীকে নগদ দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। মো. নাছির উদ্দীনের পক্ষে এ আর্থিক সহায়তা গ্রহণ করেন নারায়ণপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন কানন।

এসময় নারায়ণপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক এম রেজোয়ান বাদল, সাবেক সভাপতি সাইফুল ইসলাম রনি, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, যুগ্ম সম্পাদক সুজন সরকার, সাংগঠনিক সম্পাদক মিঞা মো. মামুন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, কার্যকরি সদস্য আসিফ ইকবাল ডনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital