শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে জঙ্গলে ব্যালট পেপার সিল মূড়ি উদ্ধার, অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২, ৪:১১ পিএম
ফরিদগঞ্জে জঙ্গলে ব্যালট পেপার সিল মূড়ি উদ্ধার, অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা ১১ নং চরদুখিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভোট কেন্দ্রের পিছনের বাগান থেকে ব্যালট পেপারে, সিল, মূড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার চাঁদপুর জেলা নির্বাচন অফিসার জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট দপ্তরে নির্বাচনের দাবিতে অভিযোগ দায়ের করা হয়।

গত রোববার বিকেলে ১১ নং চরদুখিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ৯৩ নং সন্তোষপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের জঙ্গলে থেকে ব্যালট পেপার, সিল, মূড়ি উদ্ধার করা হয়।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার ওসি শহিদ হোসেনের নির্দেশে এসআই নাসির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যালট পেপারে, সিল, মূড়ি উদ্ধার করে সিজারলিস্ট করেন।
এ সময় উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য নিয়ে উদ্বার হাওয়া বেলেট পেপার থানায় নিয়ে আসে।

চশমার এজেন্ট মোহাম্মদ আনিসুর রহমান ও আনারস মার্কার এজেন্ট মাহফুজুল জানান, ১ নং ওয়ার্ডের ৯৩ নং সন্তোষপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার কালিবাজার কলেজের প্রভাষক রিপন কুমার দাস মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ হয়ে নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের বেলেট পেপার দিয়ে ভোট কারচুপির সুযোগ করে দেয়। ভোট গণনার সময় দায়িত্বে থাকা প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোট কারচুপি করেছে। আনারস মার্কার প্রার্থী যে পরিমাণ ভোট পেয়েছে সেই ভোট নৌকার প্রার্থীকে দেখিয়ে তাকে এই কেন্দ্রে জিতিয়ে দিয়েছে। আমরা পুনরায় নির্বাচন চায় নতুবা ভোট গণনা দাবি করছি। এছাড়া অভিযুক্ত প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান।

Model Hospital

এদিকে ফরিদগঞ্জ থানার ওসি সহিদ হোসেন জানায়, ১১ নং চরদুখিয়া ১ নং ওয়ার্ডের ৯৩ নং সন্তোষপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পিছনে বাগান থেকে ব্যালট পেপারে, সিল, মূড়ি উদ্ধার করে সিজার লিস্ট করা হয়েছে। পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital