শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে

দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৬:২৯ পিএম
দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
মতলব উত্তরে দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ছাত্রশিবিরের উদ্যোগে ‘সমর্থক শিক্ষা বৈঠক’ আয়োজন করা হয়।
শুক্রবার (১৮ অক্টোবর) সকালে মতলব উত্তর উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পক্ষ থেকে দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে সমর্থকদের নিয়ে ‘সমর্থক শিক্ষা বৈঠক’ এর আয়োজন করা হয়।
থানা সেক্রেটারিয়েট শাহ ইমরান এর পরিচালনায় থানা সভাপতি মাহবুব সরকার এর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
দারসুল কুরআন পেশ করেন ছেংগারচর পৌর আমির রবিউল আলম।
অনুষ্ঠান শেষে মেধাবী ছাত্রদের উপহার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সমাজসেবক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ডা. আব্দুল মুবিন।
উপহার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক আল আমিন।
উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির প্রফেসর দেওয়ান আবুল বাসার।
এখানে আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital