শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

২৫ মিনিটের আখেরি মোনাজাতে

আমিন আমিন ধ্বনিতে মুখরিত চাঁদপুর ইজতেমা ময়দান

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৬:৪২ পিএম
আমিন আমিন ধ্বনিতে মুখরিত চাঁদপুর ইজতেমা ময়দান
চাঁদপুরে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান।
মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজের সূরা প্রধান মাওলানা মনির বিন ইউসুফ।
শনিবার (১৯ অক্টোবর) আখেরি মোনাজাতে প্রায় ২০ সহস্রাধিক মুসল্লি অংশ নেন।
বেলা ১২টা ৩ মিনিটে শুরু হয় মোনাজাত। এতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। সেই সাথে দ্বীনের পরিবেশ কায়েম করার পাশাপাশি নবী করিম (সাঃ) এর সুন্নতের তরিকা অনুযায়ী চলার তৌফিক কামনা করা হয়। দুনিয়ার সকল মক্তব, মাদ্রাসা, দ্বীনই প্রতিষ্ঠানের হেফাজত এবং সবাইকে খেদমত করার তৌফিক এনায়েত করেন। বিশ্বের মানুষের হেদায়েতে কাজ করতে তৌফিক কামনা করেন।
মুসলমানদের হেফাজতে আল্লাহর সাহায্য কামনা এবং কাফের, মুশরিকদের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য সাহায্য কামনা করেন। ২৫ মিনিটের মোনাজাতে মুসল্লিরা আমন আমিন বলে কান্নায় ভেঙ্গে পড়েন।
তিন দিনব্যাপী তাবলিগ জামাতের এই ইজতেমা চাঁদপুর শহরের পুরানবাজার স্টার আলকায়েত জুট মিলের উল্টো দিকে বালুর মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত এই জেলা ইজতেমায় আমেরিকা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কাতার, ফ্রান্স, মালয়েশিয়া, শ্রীলংকা, ফিলিস্তিন, সিঙ্গাপুর, মিশর ও মরক্কো থেকে আসা মেহমানরাও অংশগ্রহণ করেন।
তাবলিগ জামাতের চাঁদপুরের মুরুব্বী হযরত মাওলানা আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আমবয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাতের জেলা ইজতেমা শুরু হয়। ইজতেমায় ঈমানের ওপর আল্লাহর একত্মবাদ এবং রাসুল পাক (সা.) এর রেসালাত, আখলাক আখেরাতের আলোচনা করা হয়।
তিনি আরো জানান, ইজতেমায় আসা মুসল্লিদের মাধ্যমে প্রায় ২০টির অধিক জামাত তৈরি হয়েছে। তারা দ্বীনের দাওয়াতে দেশের বিভিন্ন এলাকা সফর করবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital