শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে সাংগঠনিক সফরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম রাকিব

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৮:৫৮ পিএম
শাহরাস্তিতে সাংগঠনিক সফরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম রাকিব
সংগঠনকে ঢেলে সাজানো ও ছাত্র নির্ভর কমিটি করতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আজ চাঁদপুরের শাহরাস্তিতে এসেছেন। চাঁদপুর জেলার সকল উপজেলা সফর করবে তিনি।
দলীয় সূত্র জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ সভাপতি নিজাম উদ্দিন রিপন, কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আবুল বাশার, চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইমান হোসাইন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সোহাগ সহ জেলার ছাত্রদলের অনেক নেতৃবৃন্দ সাংগঠনিক সফরে আসেন মেহের ডিগ্রী কলেজে।
এই সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার এ বি এম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজি, পৌরসভা ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম জুয়েল, যুগ্ন আহবায়ক মোঃ ইমাম হোসেন, সদস্য সচিব মোঃ সোলেমান, পৌর নেতা জাকারিয়া ফাহিম, শাহাদাত, জহির, সামি, সূচীপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান, সদস্য সচিব নাহিদ ইসলাম সহ শাহরাস্তি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ,  পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
মেহের ডিগ্রী কলেজে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিগত ১৬ বছরে ছাত্রদলের ত্যাগ ও কর্মকান্ড সকলকে জানানোর জন্যই আমার এই সাংগঠনিক সফর। সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সকলেই ছাত্রদলের পতাকাতলে আসার আহবান জানিয়েছেন তিনি। বিগত স্বৈরাচার সরকারের আমলে প্রকাশ্য রাজনীতি করতে গিয়ে আমাদের অনেক ছাত্রদল নেতা হত্যাকান্ডের মতো জঘন্য কর্মকান্ডের সম্মুখীন হয়েছেন। এমনকি জেল-জুলমের স্বীকারের পাশাপাশি,  নানান মিথ্যা ও হয়রানী মূলক মামলায় আমাদের ছাত্রদলের বহু নেতা কর্মী পালিয়ে বেড়িয়েছেন। আজ স্বৈরাচার পতনের মাধ্যমে আমরা সকলেই মুক্ত দেশের বাসিন্দা৷ এই দেশ মুক্ত করতে আমাদের অনেক ভাই জীবন আত্নত্যাগ করেছেন, দেশ ও দশের জন্য৷ আমরা সে সকল শহীদ ভাইদের আত্নার মাগফিরাত কামনা করি।
তিনি তার বক্তব্যে আরও বলেন, আমি ঘোষণা দিতে চাই, এই মেহের ডিগ্রী কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমেই কলেজ ছাত্রদল কমিটি ঘোষণা করা হবে। যারা মেধাবী ও কলেজে নিয়মিত, তাদেরকে নিয়েই আমরা কমিটি দিবো। এই কমিটির ব্যাপারে যদি উপজেলা ও পৌরসভা ছাত্রদল নেতারা কোন হস্তক্ষেপ করে, তবে আমরা তাকে দল থেকে বরখাস্ত করবো। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের এই ছাত্রদলই আগামীর নেতৃত্বে দেশকে উঁচু স্তরে নিয়ে যাবে।
উল্লেখ্য, দীর্ঘ ৬ বছর পর মেহের ডিগ্রী কলেজ ছাত্রদলের রাজনীতি আবারও চাঙ্গা হওয়ায় সকল নেতা-কর্মীদের মধ্যে এক ধরণের উৎসবের আমেজ বিরাজ করেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital