বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ হতে শাহরাস্তিতে গণ সংযোগ ও লিফলেট বিতরণ

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৩:৪৮ পিএম
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ হতে শাহরাস্তিতে গণ সংযোগ ও লিফলেট বিতরণ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে সোমবার সন্ধ্যায় ঠাকুর বাজার এলাকায় বিভিন্ন ব্যবসায়ীদের ও সাধারণ মানুষদের হাতে লিফলেট বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’র এ লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক রাজীব আহসান, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ডালী, যুগ্ন আহবায়ক শামসুল আলম সূর্য, শাহরাস্তি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ হোসেন, সদস্য সচিব মোয়াজ্জিন হোসেন শিপন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  সফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল হায়দারসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে অসংখ্য নেতা-কর্মী।

লিফলেট বিতরণ করার মুহুর্তে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমার ভাই, তোমার ভাইয়ের নামে কোনো স্লোগান হবে না। এ ধরনের অনেক ভাই নেতা-কর্মীদের ফেলে চলে গিয়েছে। দলের জন্যে কাজ করতে হবে, দলের দুঃসময়ে পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। কেউ যেন কষ্ট না পায় সেই কাজ করতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital