বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

১৩ হাজার মিটার কারেন্ট জালসহ

মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় অভিযানে ৭ জেলে আটক

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ১১:৪৭ পিএম
মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় অভিযানে ৭ জেলে আটক
মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ আহরণ করায় তিন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। ওর দিকে মোহনপুর নৌ  পুলিশ ফাঁড়ির অভিযানে আরো তিন জেলেকে আটক করা হয়েছে। একজনকে মুচলেকা প্রদান করে অভিভাবকের কাছে জিম্মায় দেওয়া দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে দশানী এলাকায় মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস এবং মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি।
আটককৃত জেলেরা হলেন, মতলব উত্তর উপজেলার দশানী গ্রামের নুর ইসলাম মিয়াজির ছেলে মো. কাউছার মিজি, মোহনপুর গ্রামের তাফাজ্জল হাওলাদারের ছেলে মো. নাসির উদ্দিন, মাইনউদ্দিনের ছেলে মো. রোমান বেপারি ও টিটু মিয়ার ছেলে কাজী ছিয়াম। তাদের কাছ থেকে তিন হাজার মিটার কারেন্ট জাল ও ২৮শ’ হর্স পাওয়ারের একটি জেলে নৌকা জব্দ করা হয়।
অপরদিকে নিয়মিত মামলায় তিনজন জেলেকে গ্রেফতার করা হয় তারা হলেন মুন্সিগঞ্জ সদরের জাজিরা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মিনাল হোসেন, একই এলাকার নুরুল ইসলামের ছেলে মো. জুয়েল, মোহাম্মদ শাহ আলমের ছেলে বিজয়।
পরে বেলা ১১টার ঘটিকায় ভ্রাম্যমান আদালতে আটককৃত ৪ জেলের মধ্যে ৩ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও একজনকে মুশলেকা প্রদান করেন। কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং নৌকা পুলিশের হেফাজতে রাখা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital