শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে দুই দোকানিকে ১৩ হাজার টাকা অর্থদন্ড

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ১২:০২ এম
শাহরাস্তিতে দুই দোকানিকে ১৩ হাজার টাকা অর্থদন্ড
শাহরাস্তিতে ২টি দোকানিকে ভ্রাম্যমাণ আদালতে ১৩হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলার চিতোষী বাজারে এ আদালত পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন বাজারের বিভিন্ন পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের আড়তে/দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সে বাজারের পাইকারি ডিম ব্যবসায়ী মেসার্স হক ট্রেডার্স এর সত্ত্বাধিকারী আমিনুল হককে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা এবং ডিম ক্রয়ের রশিদ ও বিক্রয়ের রশিদ প্রদর্শন করতে না পারায়  ১০ হাজার টাকা এবং একই বাজারের আরেকজন মুদি ব্যবসায়ী সঞ্জিত ট্রেডার্স এর সত্ত্বাধিকারী সঞ্জিত দাসকে দোকানের পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকাসহ ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ওই অভিযানে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত দোকানিদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক এ দন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহি অফিসার জানান, জনদুর্ভোগ লাঘবে অভিযুক্ত দোকানিদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের তরফ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকলে সাধারন মানুষ উপকৃত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital