শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে আন্তঃজেলা সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্য আটক!

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২, ৪:৪৭ পিএম
হাইমচরে আন্তঃজেলা সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্য আটক!
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলায় আন্তঃজেলা সংঘবদ্ধ চোরচক্রের ২জন সদস্যকে আটক করেছে হাইমচর থানা পুলিশ। সংঘবদ্ধ চোরচক্রটি চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর, কুমিল্লা ও মুন্সিগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলার নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোকে সর্বশান্ত করে তাদের জীবিকার একমাত্র অবলম্বন অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন ও মালামাল চুরি করেন।
১১ই জানুয়ারি ২০২২, মঙ্গলবার সকালে হাইমচর উপজেলার দক্ষিণ পাড়া বগুলা গ্রাম থেকে ব্যাটারি চালিত ইজিবাইক সহ মুন্সীগঞ্জ জেলার, টঙ্গী বাড়ি থানাধীন বালিগাও গ্রামের আনোয়ার শিকদারের ছেলে মোঃ বাবুল সিকদার (২৪), এবং হাইমচর উপজেলাধীন দক্ষিণ পাড়া বগুলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মোঃ মাসুদ মোতাইক সহ চোর চক্রের ২ জন সদস্য  আটক করেছে হাইমচর থানা পুলিশ। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত ১০ জানুয়ারি দিবাগত রাতে রায়পুর থানাধীন চর আবাবিল গ্রামের বাসিন্দা কাশেম বকাউলের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ব্যাটারি চালিত ইজিবাইকটি চুরি হয়ে যায়। কয়েকজনকে সন্দেহজনকভাবে স্থানীয়রা ইজিবাইক সহ হাতেনাতে আটক করে গণধোলাই দিলে ইজিবাইক রেখেই তারা পালিয়ে যায়। পরে ইজিবাইকের মালিক কাশেম বকাউল বাদি হয়ে হাইমচর থানায় এজাহার দায়ের করলে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লার নির্দেশে অভিযান চালিয়ে উপজেলার পাড়া বগুলা গ্রাম থেকে এদেরকে আটক করা হয়।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা বলেন- আন্তঃজেলা চোর চক্রের দুজন সদস্যকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চোর চক্রটি শীতকালীন সময়ে মাথাচাড়া দিয়ে উঠেছে। এদের সাথে আরও অনেকেই রয়েছে। আমরা রিমান্ডের আবেদন করবো। এর সাথে যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital