শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান অব্যাহত

ফরিদগঞ্জে আরোও ৩ অবৈধ ইটভাটায় প্রশাসনের হানা

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১০:০৯ পিএম
ফরিদগঞ্জে আরোও ৩ অবৈধ ইটভাটায় প্রশাসনের হানা
চাঁদপুরের ফরিদগঞ্জের গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক এলাকায় অবৈধ তিনটি ইটভাটায় ভেকু মেশিন দিয়ে ভাটা ভেঙ্গে দেওয়া হয়েছে এবং পানি দিয়ে আগুন নিভিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।
এ সময় পরিবেশ অধিদপ্তরের চাঁদপুরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া, বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে গল্লাক আদর্শ ডিগ্রী কলেজের পাশে অবস্থিত মহসিন ইমাম ব্রিকস (এম.আই.বি), গল্লাক বাজারে দক্ষিণ পাশে অবস্থিত মেসার্স আয়েশা ব্রিকস (এ.বি.এফ) ও মেসার্স খাদিজা ব্রিকস (এম.কে.বি) ব্রিকসকে ভেকু মেশিন দিয়ে ভাটা ভেঙ্গে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে দেয়।
এ সময় পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশে চাঁদপুর জেলায় অবস্থিত অবৈধ ইটভাটা বন্ধের অভিযান হিসেবে ফরিদগঞ্জে গতকাল রোববার ও আজ সোমবার ৬ টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ ইটভাটাগুলোকে ভেকু মেশিন দিয়ে ভাংচুর ও ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, আমাদের এ অভিযান আগামী ১৭ মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital