শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভাইকে নিয়োগ দিতে অধ্যক্ষের জালিয়াতি

ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসায় ফকিহ ও মুহাদ্দিস পদে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৮:২৮ পিএম
ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসায় ফকিহ ও মুহাদ্দিস পদে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম

আপন ভাইকে নিয়োগ দিতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি এইচ এম আনোয়ার হোসেন মোল্লা। মাদ্রাসার ফকীহ ও মুহাদ্দিস নিয়োগে এ জালিয়াতির ঘটনা ঘটেছে।

অনুসন্ধানে জানা গেছে, অধ্যক্ষ আনোয়ার মোল্লার ভাই হাবিবুর রহমান মোল্লা উপজেলার কামতা ডি. এস. ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় এবং মোঃ মোশারফ হোসেন মান্দারী আলিম মাদ্রাসায় কর্মরত ছিলেন।

নিয়মানুসারে পদ দুইটিতে নিয়োগ পেতে ফাযিল/কামিল মাদ্রাসায় ৮ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু অভিজ্ঞতা ঘাটতি থাকার পরও ভাই হাবিবুর রহমান মোল্লাকে ফকীহ পদে এবং মোশাররফ হোসেন নামে অপর একজনকে মুহাদ্দিস পদে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করেন অধ্যক্ষ মুফতি এইচ এম আনোয়ার হোসেন মোল্লা। এদের মধ্যে মোশারফ হোসেনের বিরুদ্ধে বিগত সময়ে কাগজপত্র জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বেতন গ্রেড অবনমিত হয়েছে বলে জানা গেছে।

আলিম পর্যায়ের এমপিওর অভিজ্ঞতা নিয়ে দুই জন শিক্ষক কিভাবে নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ধাপে পৌঁছালেন? আবেদন যাচাই বাছাইয়ে কেন তাদের অযোগ্যতাসমূহকে আমলে নেওয়া হয়নি? এ সকল প্রশ্নের সদুত্তোর দেননি অধ্যক্ষ আনোয়ার মোল্লা। আপন ভাইকে নিয়োগ প্রদানের স্বার্থে তিনি এ অনিয়মের আশ্রয় নিয়েছেন।

Model Hospital

সাংবাদিকদের এমন প্রশ্নের প্রতিবাদ তিনি করেননি। মাদ্রাসার সভাপতি নিয়োগ প্রক্রিয়ার সভায় উপস্থিত ছিলেন কিনা? এর উত্তরে সভাপতি অনুপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেন তিনি। সভাপতিকে পাশ কাটিয়ে নিয়োগ প্রক্রিয়া কিভাবে চূড়ান্ত ধাপে পৌঁছলো এর উত্তর দেননি তিনি। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের কারণে মাদ্রাসা গভর্নিং বডির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান রেজুলেশনে স্বাক্ষর করেননি।

এমন অভিযোগের সত্যতা তিনি নিশ্চিত করেন। সার্বিকভাবে অনিয়মের দায় তিনি এড়াতে পারেন কিনা? এ প্রশ্নের উত্তরে তিনি দায় এড়াতে পারেননা বলে স্বীকার করেন। অনিয়মের দায়ে তিনি পদত্যাগ করবেন কিনা? এ প্রশ্নের জবাবে তিনি পদত্যাগ করবেন না বলে জানান।

এ বিষয়ে অধ্যক্ষ এইচ এম আনোয়ার মোল্লা বলেন, নিয়োগ প্রক্রিয়ায় যে অনিয়ম হয়েছে তার দায় আমি এড়াতে পারিনা।

এই নিয়োগ বাতিল করে শীঘ্রই গভর্নিং বডির সভার মধ্য দিয়ে যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital