শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ইলিশ রক্ষা অভিযানে ৫ জনের কারাদণ্ড

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৭:০৩ পিএম
মতলব উত্তরে ইলিশ রক্ষা অভিযানে ৫ জনের কারাদণ্ড
চাঁদপুরের মতলব উত্তরে সরকারি আদেশ অমান্য করে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে মা ইলিশ শিকার করার অপরাধে ৫ জেলেকে আটক করে তাদের ৭দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং একজনকে মুচলিকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলায় ঝড় বৃষ্টির পরীক্ষা করে মেঘনা নদীর ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত ২৫ কিলোমিটার অংশে উপজেলা মৎস্য অফিস এ অভিযান চালিয়ে জেলেদের আটক, উল্লিখিত জাল জব্দ করা হয়।
মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা  বিজয় কুমার দাস বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষ্যে মতলবের মেঘনা নদীর ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত ২৫ কিলোমিটার অংশে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৫ জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ছাড়া একজনকে মুচলিকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, মা ইলিশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলেদেরকে নিয়মিত জেল, জরিমানাসহ জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে।
আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital