বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৮:১০ পিএম
মতলব উত্তরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

মতলব উত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু।

মতলব উত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে রাঢ়ীকান্দি মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা যুবদলের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমেদ সোহেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু।
প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হাসান বেনু বলেন, যুবদল জাতীয়তাবাদী দলের সবচেয়ে শক্তিশালী অঙ্গসংগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া যুবদল আজ সময়ের সেরা সুশৃঙ্খল সংগঠনে পরিণত হয়েছে। তিনি যুবদলের ঐতিহ্য ও সংগ্রামের ধারাবাহিকতায় যুবসমাজকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করে সংগঠনকে শক্তিশালী করার আহবান জানান।
প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদাউস ইসলাম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনজুর আহমেদ মামুন সরকার, আব্দুল মান্নান সাগর, আ. আজিজ ইমন, মুরাদ হোসেন বেপারী।
আরো বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জয়নাল পাটোয়ারী পিনু, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদল নেতা মাঈনুদ্দীন খান বাদল, ষাটনল ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুব ইসলাম, ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ খান জয়, গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জি. সফিক, উপজেলা যুবদলর সদস্য মামুনুর রশীদ, ষাটনল ইউনিয়ন যুবদলের নেতা আরিফ, বাগানবাড়ি ইউনিয়ন যুবদল নেতা কাজী সোহেল, মোহনপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কবির সরকার, দুর্গাপুর ইউনিয়ন যুবদল নেতা খবির উদ্দিন, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে আলম অপু, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহীন প্রধান, যুবদল নেতা আরিফ, সায়মন, মমিনুল ইসলাম। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফখরুল ইসলাম।
প্রস্তুতি সভায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও আলোচনা ও দোয়া মাহফিল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।