শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৭:২২ পিএম
মতলব উত্তরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মতলব উত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে মতলব উত্তর উপজেলা যুবদল ও ছেংগারচর পৌর যুবদলের আয়োজনে পৌর বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে আগামী ২৭ অক্টোবর সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সভাপতিত্বে ও ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম সরকার রিংকু, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির নেতা মোহসিন, উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্তার গাজী, এখলাছপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা তাতীদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, কলাকান্দা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হালিম সরকার, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন প্রধান, কলাকান্দা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা শামসুদ্দিন, ইউপি সদস্য মো. শিবলু, ইসলামাবাদ ইউপি সদস্য আল আমিন, ফরাজী কান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন মিন্টু, মুক্তি যোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
এ সময় মতলব উত্তরের ছেংগারচর পৌর ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital