শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দোয়া অনুষ্ঠানে

দাওয়াত না দেয়ায় চাঁদপুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত-২০

নাসরিন জাহান প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৭:৫৪ পিএম
দাওয়াত না দেয়ায় চাঁদপুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত-২০

চাঁদপুর সদর উপজেলার মৈশাদি ইউনিয়নে জেলা বিএনপির সভাপতির সুস্থতা কামনায় মিলাদে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে মৈশাদি বাজার মসজিদে মিলাদ শেষে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন ৪ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি মনির হোসেন (৩৫), স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম বেপারী (৩০), মাজহারুল ইসলাম (১৮), যুবদল সদস্য কবির মুন্সী (২৬) ও অটোরিকশাচালক শাহীন (২৮)। এদের মধ্যে গুরুতর আহত কবির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, মৈশাদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপনসহ বিএনপির আরও কয়েকজনের একটি গ্রুপ জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করে। ওই অনুষ্ঠানে বিএনপির অঙ্গসহযোগী সংগঠন এবং বেশ কয়েকজন নেতাকে দাওয়াত দেওয়া হয়নি। যে কারণে আরেক গ্রুপের নেতা সালাউদ্দিন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শিলন্দিয়া থেকে নেতাকর্মীদের নিয়ে মৈশাদি বিএনপি কার্যালয়ে যান।

Model Hospital

সেখানে দাওয়াত না দেওয়ার বিষয় নিয়ে দুই কর্মীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।

মনির নামের বিএনপির এক কর্মী বলেন, ‌স্বপন ও খোকনসহ অন্য নেতারা জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের লোক। তারা আমাদের ওপর হামলা করেছে।

এ বিষয়ে জানতে বিএনপি নেতা সালাউদ্দিনকে ফোন দেওয়া হলে তিনি ধরেননি। অপর গ্রুপের ইউনিয়ন বিএনপি নেতা স্বপন বলেন, আমি থানায় আছি। পরে কথা বলবো।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital