শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে দলিল লিখক মেহেদি হাসান আশিকের অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৮:৫৬ পিএম
মতলব উত্তরে দলিল লিখক মেহেদি হাসান আশিকের অফিস উদ্বোধন

মতলব উত্তরে দলিল লিখক মেহেদী হাসান আশিকের উপজেলার অফিস উদ্বোধন করেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

মতলব উত্তরে দলিল লিখক মেহেদী হাসান আশিকের উপজেলার অফিস উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেল উপজেলার  সাদুল্লাপুর ইউনিয়নের পাঠান বাজারে এ অফিস  উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অফিস উদ্বোধন করেন এবং বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
এসময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমীন স্বপন।
উপজেলা যুবদলের আহবায়ক খায়রুল হাসান বেনু, সিনিয়র যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান টিপু, জেলা যুবদলের সাবেক সদস্য বশির আহাম্মদ মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আলমগীর ঢালী, উপজেলা যুবদলের  যুগ্ন আহবায়ক মামুন সরকার, মোশাররফ আলম মুরাদ বেপারি, সদস্য ফয়েজ মেম্বার,ইউনিয়ন বিএনপি নেতা সায়েদ আহাম্মদ কাইয়ুম মুন্সী, সাদুল্লাপুর ইউনিয় যুবদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জিয়া পাঠান, উপজলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ফরাজিকান্দি ইউনিয়ন যুবদল নেতা মো. বায়োজিদ, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবু পাঠানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital