শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৮:৫৭ পিএম
চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনী লগি বৈঠা দিয়ে নির্মম ভাবে পিটিয়ে জামায়াতের নেতাকর্মীদের হত্যা এবং অসংখ্য নেতা-কর্মীকে আহত করার প্রতিবাদে চাঁদপুর শহর জামায়াতে উদ্যোগে বিক্ষোভ মিছিল বের বের করা হয়।

২০০৬ সালে ২৭ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনী লগি বৈঠা দিয়ে নির্মম ভাবে পিটিয়ে জামায়াতের নেতাকর্মীদের হত্যা এবং অসংখ্য নেতা-কর্মীকে আহত করার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বিকেল ৫ টায় শহরের বাইতুল আমিন চত্বরে বিক্ষোভ মিছিল পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক সংগঠন। জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। খুনি কিন্তু জামায়াত শিবিরের নেতাকর্মীদের নিয়ন্ত্রণের নামে জুলুম নির্যাতন চালানো হয়েছে। বাংলাদেশের সব শ্রেণির মানুষের অপ্রতিরোধ্য সংগ্রামের মাধ্যমে দেড় দশকের স্বৈরাচার আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। আপনারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের ওপর ত্যক্তবিরক্ত না হয়, সেভাবে কাজ করবেন। মানুষের পাশে থাকবেন।’

শহর জামায়াতের আমীর অ্যাড. শাহজাহান খানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলায়েত হোসেনের পরিচালনায় এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ নাসির উদ্দিন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মহরম আলী, শহর ছাত্রশিবিরের সভাপতি ফারুক হোসাইন।

Model Hospital

বিক্ষোভ সমাবেশ শেষে জেলা, সদর, শহর ও বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক পদক্ষেণ করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital