শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে পুলিশ ও মৎস্য অফিসারদের উপর দুর্বৃত্তদের হামলা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৯:৪২ পিএম
মতলব উত্তরে পুলিশ ও মৎস্য অফিসারদের উপর দুর্বৃত্তদের হামলা

মতলব উত্তরে জব্দকৃত ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনস্ট করা হয়।

গত ২৭ অক্টোবর রাতে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করে একজন জেলেকে আটক করেন মতলব উত্তর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও ক্ষেত্র সহকারি সাখাওয়াত হোসেন।
আমিনুল ইসলাম (২৪) নামে ওই জেলেকে আটকের পর মোহনপুর ঘাটে আসলে দুর্বৃত্তরা পুলিশ এবং মৎস্য কর্মকর্তাদের উপর হামলা দিয়ে আসামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস ও ক্ষেত্র সহকারি সাখাওয়াত হোসেন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
মৎস্য অফিস সুত্রে জানা গেছে, গত শনিবার অভিযান শেষে জাল ও আসামিসহ ঘাটে পৌঁছে  স্পিডবোট থেকে জাল নামিয়ে পুড়িয়ে বিনষ্ট করার সময় পুলিশের হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
ভোট থেকে পাড়ে নেমে পানিতে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ পানিতে নেমে আসামিকে আবার ধরে পাড়ে তোলে।
এসময় পাড়ে অবস্থানরত কিছু দুর্বৃত্ত পুলিশ এবং মৎস্য অফিসার, কর্মচারী ও মাঝিদের উপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মৎস্য অফিসার ও ক্ষেত্র সহকারী সাখাওয়াত হোসেনকে ধাওয়া করে।
মৎস্য অফিসার দ্রুত মুল রাস্তায় বেড়িবাঁধে আসলে স্থানীয় জনগন তাকে রক্ষা করে। ওখানেও কিছু দুর্বৃত্ত তাকে হুমকি প্রদান করে। ক্ষেত্র সহকারী শাখাওয়াত হোসেন, আশ্রয়কেন্দ্রে (সাময়িক বাসস্থান, থাকার ব্যবস্থা) পৌছলে কিছু দুর্বৃত্ত সেখানে পৌঁছে তার কলার চেপে ধরে ঘাড় ধরে সেখান থেকে নিচে নামিয়ে আনে এবং নিচ থেকে তিনি দৌড়ে নিরাপদে পুলিশ ফাঁড়িতে পৌছে যান।
পরে জব্দকৃত ৩০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আটককৃত আসামী মাহমুদপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আমিনুল ইসলাম কে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা অর্থদন্ড দেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।
মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস বলেন, অভিযান কঠোর হচ্ছে বলে জেলেরা মাছ শিকার করার সুযোগ পাচ্ছে না। তাই তারা উগ্র হয়ে আমাদের উপর হামলা চালাচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital