শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কিশোর গ্যাংয়ের হামলায় চাঁদপুর আল আমিনের অষ্টম শ্রেণীর ছাত্র গুরুতর আহত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ১০:০০ পিএম
কিশোর গ্যাংয়ের হামলায় চাঁদপুর আল আমিনের অষ্টম শ্রেণীর ছাত্র গুরুতর আহত

চাঁদপুর পুরান বাজার ৩ নং ওয়ার্ড পশ্চিম জাফরাবাদে ওয়াজ শুনতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় সিফাত পাটোয়ারী নামে আলামিন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র গুরুতর আহত হয়েছে।

রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা ১৩ বছর বয়সী সিফাত পাটোয়ারীকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

এই ঘটনায় রবিবার দুপুরে আহত সিফাতের মা সেফু আক্তার বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

আহত সিফাত জানায়, পশ্চিম জাফরাবাদ আখান্দ বাড়ি জামে মসজিদের সামনে ওয়াজ শুনতে গেলে ৩ নং ওয়ার্ডের সেন্টু গাজির ছেলে কিশোর গ্যাং সিফাত গাজী , মাসুদ মিয়ার ছেলে শান্ত মিয়া, সুমন ব্যাপারীর ছেলে নেয়ামত ব্যাপারী এসে জোর করে নির্জন জায়গায় ধরে নিয়ে যায়। তারা বহিরাগত আরও সাত আট জন কিশোরকে সাথে নিয়ে বেদম মারধর করতে শুরু করে। একপর্যায়ে জিয়াই পাইপ ও ভেল্ট দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। তাদের হামলায় শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয় ও শরীরের পাজারুর হাড় ভেঙে যায়।

Model Hospital

হামলাকারীরা মারধরের দৃশ্য তাদের মোবাইল দিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।

এ সময় সাথে থাকা মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয় হামলাকারীরা।

এদিকে আল-আমিন স্কুলের ছাত্র সিফাত পাটোয়ারী কে রক্তাক্ত জখম করার খবর শুনে হাসপাতালে এসে তার পরিবারবর্গ ভিড় জমাতে দেখা যায়। সিফাতের বাবা সাদ্দাম পাটোয়ারী কাতার প্রবাসী। ছেলের হামলার ঘটনায় সিফাতের বাবা ও মা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনার পর থেকে হামলাকারীর পরিবারবর্গ মোবাইল ফোনে ও রাজনৈতিক দলের বখাটে কিছু যুবকদের মাধ্যমে ভয় ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ করেন সিফাতের পরিবার

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital