বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে

ফেরদৌসী আক্তারের খুনীর বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ১:৩৬ এম
ফেরদৌসী আক্তারের খুনীর বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 
চাঁদপুরের মতলব উত্তরে গৃহবধূ ফেরদৌসী আক্তারের খুনীদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ।
গতকাল ৩১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়নের নবুরকান্দি বাজার চৌরাস্তায়  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন, নিহত ফেরদৌসী আক্তারের বড় বোন মনোয়ারা বেগম, ফতেপুর পশ্চিম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন, মাহফুজুর রহমান সৌরভ,ফারুক বাগ,সাইফুল বাগ, দিপু, মোশাররফ হোসেন,  তোফাজ্জল হোসেনে, আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নূরুল হুদা ফয়েজী।
বক্তারা বলেন, গৃহবধু ফেরদৌসী আক্তারের সকল খুনীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আগামী ২৪ ঘন্টার ভিতর বাকী আসামীদের ধরতে হবে। আর না ধরতে পারলে আমরা আরো কঠোর কর্মসূচি পালন করবো।
তারা আরো বলেন, ঘাতক স্বামী ইয়াসিন বাগ পরকীয়া করতো। স্ত্রী ফেরদৌসী আক্তার এসব দেখে বাধা দেওয়ায় রাতের আধারে গ্যাসের চুলায় আগুন দিয়ে সেখনে চাপা দিয়ে ও মুখে গরম পানি দিয়ে নৃশংসভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে আাসে। ঘাতক স্বামী ইয়াসিন বাগ আটক হলেও হত্যার সাথে জড়িত অন্য আসামীদের এখনো আটক করা হয়নি। তাদের দ্রুত আটক করতে হবে এবং বিচারের আওয়তায় আনতে হবে।
উল্লেখ্য গত ২৪ অক্টোবর রাতে উপজেলার গাজীপুর গ্রামের শাহ আলম বাগের ছেলে ইয়াসিন বাগ তার স্ত্রী নবুরকান্দি গ্রামের মৃত আবদুল আউয়াল মৃধার মেয়ে ফেরদৌস আক্তারকে আগুনে পুড়িয়ে হত্যা করে ।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক বলেন, ফেরদৌসী আক্তারের খুনী স্বামী ইয়াসিন বাগকে আটক  করেছি। বাকী আসামীদের গ্রেফতার করতে পুলিশের চেষ্টা অব্যহত আছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।