শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রবাসীর স্ত্রী টাকা স্বর্ণালংকার নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৬:০১ পিএম
প্রবাসীর স্ত্রী টাকা স্বর্ণালংকার নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও

চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়ায় প্রবাসীর স্ত্রী আমেনা আক্তার মায়া শ্বশুরবাড়ি থেকে টাকা পয়সা স্বর্ণালংকার নিয়ে পরকীয়া প্রেমিক মফিজুল ইসলাম এর সাথে উধাও হয়ে গেছে।

সৌদি প্রবাসীর স্বপ্ন ভেঙে দিয়ে সবকিছু নিয়ে আত্মসাৎ করার ঘটনায় চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর মডেল থানার এস আই লিয়াকত সঙ্গীয় ফোর্স নিয়ে প্রবাসীর বাড়িতে গিয়ে ঘটনার সততার প্রমাণ পায়।

সদর উপজেলার ১২ নং চান্দা ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামের শেখ আহম্মদের ছেলে মফিজুল ইসলাম প্রবাসীর স্ত্রী আমেনা আক্তার মায়ার সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সৌদি প্রবাসী মনির দেশে আসার খবর শুনে তার স্ত্রী আমেনা আক্তার মায়া এক সন্তান রেখে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণালংকার টাকা-পয়সা নিয়ে পরকীয়া প্রেমিক মফিজুল ইসলামের সাথে পালিয়ে যায়।

Model Hospital

এই ঘটনায় প্রবাসীর বাবা সাঈদ তালুকদার বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

এই ঘটনায় প্রবাসীর পরিবার জানান, ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামের খলিলুর রহমান বেপারীর মেয়ে আমেনা আক্তারের সাথে প্রবাসী মনিরের বিয়ে হয়। বিয়ের পর মনির প্রবাসে চলে গেলে তার স্ত্রী ৩ সন্তানের জনক মফিজুল ইসলামের সাথে পরকীয়া প্রেমে আসক্ত হয়। মফিজুল ইসলাম আদম বেপারী কাজ করার সুবাদে তার সাথে প্রবাসীর স্ত্রীর পরিচয় হয়। তারপরেই লম্পট মফিজুল ইসলাম প্রবাসীর স্ত্রীকে পটিয়ে স্বর্ণালঙ্কার টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যায়।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করতে দেখা গেছে।

ঘটনা জানাজানি হওয়ার পর প্রবাসীর স্ত্রী আমেনা আক্তার মায়া তালাকনামার কাগজ পাঠিয়ে তার পরকীয়া প্রেমিক তিন সন্তানের জনক মফিজুল ইসলামকে রোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেছে। তবে প্রবাসীর স্বর্ণলতা টাকা পয়সা আত্মসাৎ করার ঘটনাটি ধামাচাপা দিতে তারা উঠে পড়ে লেগেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital