শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নে বিএনপির অফিস উদ্বোধন

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৭:১৭ পিএম
শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নে বিএনপির অফিস উদ্বোধন

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের কাদরায় বিএনপির নতুন অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যার পর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহাম্মেদ পাটোয়ারীর সঞ্চালনায় ও আবু ইউসুফ মজুমদারের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট  ব্যবসায়ী ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মজুমদার।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতোষী পূর্ব ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম মিয়াজি,৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ দ্বিন ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলী হোসেন, ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের সজীব, ৮নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহির, ৯ নং ওয়ার্ড  বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মোল্লা, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন মোল্লা সহ স্থানীয় নেতা-কর্মীবৃন্দ।

প্রত্যান্ত অঞ্চলের দীর্ঘ ১৬ বছরের নির্যাতিত নেতা কর্মীদের মেলবন্ধনের লক্ষ্যে এবং দলীয় কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীদের আগ্রহে এই (ক্লাব) অফিস করা হয়েছে বলে জানান ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহাম্মেদ পাটোয়ারী।

Model Hospital

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জাহাঙ্গীর আলম মজুমদার বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে এ ফ্যসিস্ট সরকারের পতনের মাধ্যমে আমরা জুলুম, অত্যাচার, মামলা হামলা ও নির্যাতনের স্টিমরোলার থেকে মুক্তি পেয়েছি। এ আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা ও নেক হায়াত কামনা করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা শাহরাস্তি-হাজিগঞ্জ বিএনপির সাংগঠনিক অভিবাবক ইঞ্জিনিয়ার মমিনুল হকের কর্মী। বিগত দিনের মত তার হাতকে শক্তিশালী করে আমরা তাকে চাঁদপুর-৫ আসনের এমপি হিসেবে দেখতে পাব, ইনশাআল্লাহ। নেতা-কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, সকল দ্বিধা দ্বন্দ্ব ভূলে চিতোষী পূর্ব ইউনিয়নের সবাই একসাথে কাজ করার আহবান করেন।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।