শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করতে সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের প্রস্তুতি সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৮:০৫ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করতে সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের প্রস্তুতি সভা
চাঁদপুরের মতলব উত্তরে ৭ নভেম্বর  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
(শনিবার ২রা নভেম্বর) বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ প্রস্তুতি সভা  অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন- মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
সাদুল্লাপুর  ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নূরুল হুদা বাবু পাঠানের সভাপতিত্ত্বে ও ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকাশ সরকারের  সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে দেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মন্জুর আমীন স্বপন, ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মামুন সরকার।
এ সময় আরো বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপির  সিনিয়র সহ-সভাপতি আলমাছ প্রধান, উপজলা ছাত্রদলের আহব্বায়ক নূরুল হুদা ফয়েজি, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি জাহিদ, সদস্য হাসান প্রধান।
সভা শেষে পাঠান বাজারে একটি প্রচার  মিছিল বের করে  নেতাকর্মীরা । মিছিলটি ইউনিয়ন পরিষদ কার্য়ালয় থেকে শুরু করে বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এখানে এসে শেষ হয়।
এসময় ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital