শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ২শ’ শীতার্তদের মাঝে পিপল ফাষ্ট হেলপ অর্গানাইজেশনের শীতবস্ত্র বিতরন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২, ৯:৪৩ এম
ফরিদগঞ্জে ২শ’ শীতার্তদের মাঝে পিপল ফাষ্ট হেলপ অর্গানাইজেশনের শীতবস্ত্র বিতরন

নিজস্ব প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলার ৬নং পশ্চিম গুপ্টি ইউনিয়নের সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন পিপল ফাষ্ট হেলপ অর্গানাইজেশন এর পক্ষ থেকে ইউনিয়নের ২শতাধিক অসহায়-হতদরিদ মানুষদের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে প্রদান করা হয়।

১৪ জানুয়ারী শুক্রবার সকালে উপজেলার ৬নং পশ্চিম গুপ্টি ইউনিয়নের খাজুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পিপল ফাষ্ট হেলপ অর্গানাইজেশন এর সভাপতি জনাব শেখ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে এবং আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পারভেজ মোশারফ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপল ফাষ্ট হেলপ অর্গানাইজেশন এর শুভাকাঙ্ক্ষী, প্রবাসী-ব্যবসায়ী ও সমাজসেবক জনাব সুমন আহম্মেদ।

এই সময় আরো উপস্থিত ছিলেন,পিপল ফাষ্ট হেলপ অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি সালাউদ্দিন সজিব,সাধারন -সম্পাদক শিমুল চন্দ্র লৌধ,সহ-সভাপতি সাব্বির আহম্মেদ,কার্যনির্বাহী সদস্য সজিব আল রশিদ,হাচান আখন,মাহতাব পাটোয়ারী,রিপন হোসেন,মিঠু আহম্মেদ সহ স্থানীয় বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন ও বহু সামাজিক ব্যক্তিবর্গ।

এইসময় বক্তব্যে বক্তারা বলেন,বর্তমান সময়ে আমাদের দেশে তীব্র শীত পড়তেছে।তাই আমরা পূর্বের ন্যায় এবারও অসহায়দের পাশে আমাদের সাধ্যনুযায়ী শীতবস্ত্র নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি।

Model Hospital

এছাড়াও তারা জানান,উক্ত সংগঠন করোনার শুরু থেকেই অক্সিজেন সেবা,ত্রান বিতরন ও রক্তদান সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। পিপল ফাষ্ট হেলপ অর্গানাইজেশন একটি সামাজিক সংগঠন তাই বক্তব্যে উক্ত সংগঠনের দায়িত্বশীলরা সমাজের সকলকে এই ধরনের সামাজিক সংগঠনের পাশে থাকার জন্য আহ্বান করেন।এছাড়াও ওনারা সমাজের বিত্তবানদের এই শীতে অসহায় মানুষদের পাশে শীতবস্ত্র নিয়ে দাড়ানোর জন্য উদাত্ত আহ্বান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital