রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর স্টেডিয়ামে বয়স ভিত্তিক ক্রিকেটারদের খোঁজ খবরে এডিসি মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৮:১৯ পিএম
চাঁদপুর স্টেডিয়ামে বয়স ভিত্তিক ক্রিকেটারদের খোঁজ খবরে এডিসি মোস্তাফিজ

চাঁদপুরি স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট ম্যাচ চলাকালে বয়স ভিত্তিক ক্রিকেটারদের খোজ সহ মাঠের বিভিন্ন বিষয়ে খোজ নিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) এডিসি মোস্তাফিজুর রহমান।

শনিবার ( ১৬ নভেম্বর ) সকালে চাঁদপুর স্টেডিয়ামে নোয়াখালী জেলা অর্নুধ্ব ১৪ ও চাঁদপুর জেলা অনুধ্ব ১৪ ক্রিকেট দলের খেলার সময় তিনি মাঠে আসেন। এ সময় দু’দলের খেলোয়াড় ও কমর্কতাদের সাথে তিনি কথা বলেন। পরে তিনি স্টেডিয়ামের বিভিন্ন কাজ ঘুরে দেখেন।

চাঁদপুর স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচে টসে জয়লাভ করে নোয়াখালী জেলা অনুর্ধ্ব ১৪ ক্রিকেট দল। তারা ব্যাট করার জন্য চাঁদপুর দলকে আমন্ত্রণ জানায়। চাঁদপুর জেলা অনুর্ধ্ব ১৪ দল প্রথমে ব্যাট করে নিধারিত ৩৫ ওভারে ২ উইকেটে ১৮৬ রান করেন।

জবাবে নোয়াখালী জেলা ক্রিকেট দল ১৮৭ রানের জয়ের টাগেট নিয়ে খেলতে নামেন। তারা ৩৪ ওভার ৪ বলে সবক’টি উইকেট হারিয়ে ১৪৪ রান করেন। চাঁদপুরের দলটি ৪২ রানে জয়লাভ করে।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রিকেট কোচ ও চট্টগ্রাম বিভাগের সহকারী বিভাগীয় কোচ শামিম ফারুকী, নোয়াখালী জেলার ক্রিকেট কোচ সদেশ মজুমদার, ক্রিকেট কোচ পলাশ কুমার সোম সহ জেলা ক্রীড়া সংস্থার অনান্যরা।

ক্রিকেট কোচ সদেশ ও পলাশ এ প্রতিবেদককে জানান আমরা প্রায়ই সময় ক্রিকেটারদের খেলার উন্নয়নের জন্য ম্যাচের আয়োজন করি।

এতে করে ক্রিকেটাররা তাদের খেলার প্রতি আগ্রহ বাড়বে। জেলা প্রতি ম্যাচ খেললে ক্রিকেটারদের খেলার মান বাড়ে।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।