বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ৫ ইউপি চেয়ারম্যান বাতিল করে প্রশাসক নিয়োগ

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৬:৪৩ পিএম
কচুয়ায় ৫ ইউপি চেয়ারম্যান বাতিল করে প্রশাসক নিয়োগ

কচুয়ায় বাতিলকৃত ৫ ইউপি চেয়ারম্যানগন ॥ পাশে আদেশ কপি।

কচুয়ায় পাঁচ ইউনিয়ন পরিষদে (ইউপি) তে স্থানীয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৭ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক নং ৮২০ এর জেলা প্রশাসকের স্বাক্ষরিত অফিস আদেশপত্রে উপজেলার সাচার, বিতারা,পালাখাল মডেল,কচুয়া সদর দক্ষিন,গোহট উত্তর এ ৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান গনের অনুপস্থিতিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে সাচার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিতারা, সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশলকে পালাখাল মডেল,উপজেলা সমবায় কর্মকর্তাকে কচুয়া দক্ষিন, উপজেলা কৃষি কর্মকর্তাকে গোহট উত্তর ইউনিয়নকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে গত ৫ আগস্টের পর থেকে স্বস্ব ইউনিয়ন পরিষদে এ সকল চেয়ারম্যানগন অনুপস্থিত রয়েছে। ইউনিয়ন পরিষদে জনসেবা ও সাধারন কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে ১৯ আগস্ট এক স্মারকে জারীকৃত পরিপত্র আলোকে কচুয়া উপজেলাধীন উপরোক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন অনুপস্থিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম
মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ চাঁদপুর সার্কেলের যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষর রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮অক্টোবর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, আপনারা যারা মোটর সাইকেল ব্যবহার করেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। চালক এবং আরোহী উভয়কেই হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালাতে হবে। গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। গতি বাড়িয়ে মোটর সাইকেল চালানোর মানসিকতা পরিহার করতে হবে।
তিনি বলেন, সড়ক নিরাপদ রাখতে  সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন৷ ট্রাফিক আইন মানা একান্ত প্রয়োজন। প্রতিনিয়ত সড়কে যে দুর্ঘটনা ঘটছে, তা কেবল কয়েকটি জীবনের অবসান ঘটায় না, বরং একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বয়স্ক যাত্রীদের সাথে তরুন যাত্রীরা ভালো আচরন করতে হবে। আমাদের মাঝে মানবিকতা ও মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে। মালিক, ড্রাইভার শ্রমিক সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক নিরাপদ রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খাইরুল কবির, বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহ-সভাপতি ডি এম ফয়সাল, চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।
বিআরটিএর উচ্চমান সহকারি  এমদাদুল হক শামীমের পরিচালনায় স্বাগত বক্তব্য বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টজন৷ দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসকের নেতৃত্বে রোডশো অনুষ্ঠিত হয়। শেষে অভিজ্ঞ ড্রাইভারদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা৷