বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কচুয়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা দাবিতে মানববন্ধন

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫:৩৭ পিএম
কচুয়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা দাবিতে মানববন্ধন

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের উদ্যোগে মানববন্ধন

সারা দেশের ন্যায় চাঁদপুরের কচুয়ায় বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের উদ্যোগে ৬ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন। বুধবার (২০ নভেম্বর) দুপুরে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন এবং তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো আদায়ে একত্রিত হন।

৬ দফা দাবিগুলো হল- ১. স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে, ২. ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেনীর গেজেটেড) পদমর্যদা প্রদান করে ডব্লিউএইচও এর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগ এর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। ৩. গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৯ তম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকুরী জীবিদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে।

৪. ঢাকা আইএইচটি কে বিশ^বিদ্যালয় রূপান্তর করে উক্ত বিশ^বিদ্যালয় রূপান্তর করে উক্ত বিশ^বিদ্যালয় সহ সকল আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ন গ্রেড সংশোধন করতে হবে। ৫. মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে। ৬. বি- ফার্ম সহ সকল অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপ সহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করলেও মেডিকেল টেকনোলজিস্টরা দীর্ঘদিন ধরে অবহেলিত। সরকারি হাসপাতালে টেকনোলজিস্টদের জন্য প্রয়োজনীয় পদসংখ্যা সৃষ্টিতে উদাসীনতা, পদোন্নতি ও বদলির সুযোগ না থাকা, এবং উচ্চশিক্ষার অভাব তাদের পেশাগত বিকাশে বাধা সৃষ্টি করছে।

Model Hospital

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী, একজন চিকিৎসকের বিপরীতে ৫ জন টেকনোলজিস্ট থাকা উচিত। অথচ বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় টেকনোলজিস্টদের কেবল ১% আছে। এতে সরকারি স্বাস্থ্যসেবার মান ব্যহত হচ্ছে, রোগীরা কাঙ্খিত সেবা পাচ্ছে না। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।

মানববন্ধনে অংশ নেয়-এমটি ল্যাব ফাতেমা খাতুন ও লুৎফর রহমান, ফার্মাসিস্ট অনুপম সরকার ও নাসির উদ্দিন, এমটি ইপিআই বোরহান উদ্দিন, এক্সরে টেকনোলোজিস্ট নবাব আলী লিটন, এমটি ল্যাব হৃদয় দেব, খোকন আল মামুন, শুভ সরকার, নাহিদুল হক, ল্যাব মাইনুল কবির, মাহদুল ইসলাম, লিপি রানী নাহা, শরিফুল ইসলাম ও সুমনসহ স্থানীয় টেকনোলজিস্ট ও ফার্মাসিসস্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন এবং দাবি আদায়ের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন।

মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম
মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ চাঁদপুর সার্কেলের যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষর রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮অক্টোবর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, আপনারা যারা মোটর সাইকেল ব্যবহার করেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। চালক এবং আরোহী উভয়কেই হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালাতে হবে। গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। গতি বাড়িয়ে মোটর সাইকেল চালানোর মানসিকতা পরিহার করতে হবে।
তিনি বলেন, সড়ক নিরাপদ রাখতে  সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন৷ ট্রাফিক আইন মানা একান্ত প্রয়োজন। প্রতিনিয়ত সড়কে যে দুর্ঘটনা ঘটছে, তা কেবল কয়েকটি জীবনের অবসান ঘটায় না, বরং একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বয়স্ক যাত্রীদের সাথে তরুন যাত্রীরা ভালো আচরন করতে হবে। আমাদের মাঝে মানবিকতা ও মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে। মালিক, ড্রাইভার শ্রমিক সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক নিরাপদ রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খাইরুল কবির, বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহ-সভাপতি ডি এম ফয়সাল, চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।
বিআরটিএর উচ্চমান সহকারি  এমদাদুল হক শামীমের পরিচালনায় স্বাগত বক্তব্য বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টজন৷ দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসকের নেতৃত্বে রোডশো অনুষ্ঠিত হয়। শেষে অভিজ্ঞ ড্রাইভারদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা৷